,

দ্বিতীয় দফায় তুরস্কে ফেরত পাঠানো হচ্ছে অভিবাসীদের

migrant20160408121657-400x220আন্তর্জাতিক ডেস্ক : তুরস্কের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) চুক্তি অনুযায়ী গ্রিস থেকে দ্বিতীয় দফায় অভিবাসীদের ফেরত পাঠানো শুরু হয়েছে। পুলিশি তত্ত্বাবধানে বাস যোগে তাদের প্রথমে গ্রিক দ্বীপগুলোয় নিয়ে যাওয়া হয়। এরপর নৌকা বা ছোট আকৃতির জাহাজে তুলে সাগরপাড়ির ব্যবস্থা করা হয়।
তবে, আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোর দাবি, এবারের ফেরত পাঠানোর প্রক্রিয়ায় বেশ কয়েকজন সিরীয় অভিবাসন প্রত্যাশীও রয়েছেন।
চুক্তি অনুযায়ী, ২০ মার্চের পর অবৈধভাবে গ্রিসে পৌঁছানো অভিবাসন প্রত্যাশীদের যারা আবেদন করবেন না বা যাদের আবেদন প্রত্যাখ্যাত হবে, তাদেরকে তুরস্কে ফেরত পাঠানো হবে। আর প্রতি একজন সিরীয় অভিবাসন প্রত্যাশীকে ফেরত পাঠানোর বিনিময়ে তুরস্কে অবস্থানরত ও আবেদন করেছেন, এমন একজন সিরীয়কে ইউরোপে পুনর্বাসন করা হবে।
এর আগে গত সোমবার (০৪ এপ্রিল) প্রথম দফায় দুইশ অভিবাসীকে তুরস্কে ফেরত পাঠানো হয়, যার বেশিরভাগই পাকিস্তানি নাগরিক।
এদিকে, বৃহস্পতিবার (০৭ এপ্রিল) তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইপে এরদোগান বলেছেন, তার দেশ ইইউ-এর সঙ্গে চুক্তি তখনই বাস্তবায়ন করবে, যখন শর্তগুলো পুরোপুরি মানা হবে।
চুক্তির শর্ত অনুযায়ী, ইইউ আর্থিক সহায়তা হিসেবে ৩ বিলিয়ন ইউরো (৮৯.১৫ টাকায় ইউরো হিসাবে ২৬ হাজার ৭৩৩ কোটি ৬৯ লাখ টাকা) দেবে তুরস্ককে। সেই সঙ্গে চলতে বছরের জুন মাসের শেষ নাগাদ ইউরোপের শেনজেন অঞ্চলে তুর্কি নাগরিকদের ভিসামুক্ত ভ্রমণ সুবিধা ও ইইউ-এ তুরস্কের যোগদানের বিষয়টি এগিয়ে নিতে হবে।
আঙ্কারায় তুর্কি প্রেসিডেন্টের কার্যালয়ে এক টেলিভিশন বক্তৃতায় এরদোগান বলেছেন, সুনির্দিষ্ট কিছু শর্ত আছে এই চুক্তিতে। যদি ইইউ সেগুলো বাস্তবায়নে প্রয়োজনীয় পদক্ষেপ না নেয়, তুরস্কও চুক্তি বাস্তবায়ন করবে না।
এ ব্যাপারে অবশ্য যথেষ্ট আশাবাদী ইইউভুক্ত দেশগুলোর মধ্যে সবচেয়ে বেশি অভিবাসীকে আশ্রয় দেওয়া ও ২৮ জাতির এ ব্লকের শক্তিশালী অংশীদার জার্মানির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মের্কেল। ফ্রান্সের পূর্বাঞ্চলে ফরাসি প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, আজ আমি খুব খুশি। যদিও আমি জানি, অনেকগুলো বিষয়ে কাজ করা এখনো বাকি।
এদিকে, অভিবাসীদের তুরস্কে ফেরত পাঠানোর ব্যাপারে ইইউ-এর এ উদ্যোগকে স্বাগত জানাতে পারছে না মানবাধিকার সংগঠনগুলো। তাদের মতে, তুরস্ক কিছুতেই নিরাপদ কোনো ভূখ- নয়।
বেসরকারি মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল আরো এক ধাপ এগিয়ে অভিযোগ করে বলেছে, তুরস্ক অনৈতিকভাবে ও জোরপূর্বক সিরীয়দের তাদের দেশে ফেরত পাঠাচ্ছে। তবে এ অভিযোগ অস্বীকার করেছে তুর্কি কর্তৃপক্ষ।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা