,

পানামা পেপারস : ১৫ দিনের মধ্যে প্রতিবেদন চান মোদি

photo-1460182592আন্তর্জাতিক ডেস্ক : ‘পানামা পেপারস’ ফাঁসের ঘটনায় ১৫ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন দিতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বেলজিয়াম, যুক্তরাষ্ট্র ও সৌদি আরবে পাঁচ দিনের সফর শেষে ৪ এপ্রিল ভোররাতে দেশে ফেরেন তিনি। এর পর ওই দিন সকালেই কর্মকর্তাদের জরুরি তলব করে তিনি এ নির্দেশ দেন।

গত ৪ এপ্রিল দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসে ‘পানামা পেপারস’ নথি ফাঁস নিয়ে প্রতিবেদন প্রকাশ হয়। এ নিয়ে ওই দিন দেশে ফিরেই সকাল সাড়ে ৭টার দিকে দেশটির সরকারের শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের ডেকে পাঠান মোদি।

এক শীর্ষ পর্যায়ের কর্মকর্তা বলেন, ‘প্রধানমন্ত্রী ৪ এপ্রিল দেশে ফিরেই সকাল সাড়ে ৭টার দিকে পানামা পেপারস নিয়ে জানতে চান এবং দ্রুত এ ঘটনা নিয়ে তদন্ত করার নির্দেশ দেন। বিশেষ তদন্তকারী দলের (এসআইটি) পরিবর্তে একটি ছোট বিশেষজ্ঞ দলকে এই তদন্ত কাজে যুক্ত করেতে নির্দেশ দেওয়া হয়েছে। যত দ্রুত সম্ভব এ বিষয়ে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

পানামার আইনি পরামর্শক প্রতিষ্ঠান মোসাক ফনসেকার এক কোটি ১৫ লাখ নথি ফাঁসের ঘটনা বিভিন্ন দেশের গণমাধ্যমে প্রকাশিত হয় ৪ এপ্রিল। এসব নথির নাম দেওয়া হয়েছে ‘পানামা পেপারস’।

চীন, যুক্তরাজ্য, সৌদি আরবের মতো ক্ষমতাধর রাষ্ট্রের রাষ্ট্র ও সরকারপ্রধান বা তাঁদের আত্মীয় অর্থ পাচারের সঙ্গে জড়িত বলে পানামা পেপারসে তথ্য পাওয়ার দাবি করা হয়েছে।

বিশ্বের রাজনীতিক, বিনোদন ও ক্রীড়া জগতের মহাতারকাসহ কয়েকশ ব্যক্তি ও প্রতিষ্ঠানের অর্থ পাচারের তথ্য ফাঁস হওয়া নথিতে আছে।

পানামা পেপারসে বলিউডের মহাতারকা অমিতাভ বচ্চন ও তাঁর পুত্রবধূ ঐশ্বরিয়া রাই বচ্চনের পরিবারের অর্থ পাচারের তথ্য পাওয়ার দাবি করা হয়েছে।

ওই বৈঠকের বিষয়ে ভারতের শীর্ষ ওই কর্মকর্তা বলেন, ‘প্রধানমন্ত্রী মোদি পুরো বিষয়টি খুব ভালো করে বুঝতে চান। তিনি কয়েকটি ছোট ছোট কমিটি গঠনের নিদের্শ দেন। তাদের কাছ থেকে ১৫ দিনের মধ্যে অভ্যন্তরীণ তদন্ত প্রতিবেদন চেয়েছেন।’

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা