,

দেখা মিলল তামিম পুত্রের

Tamim-son20160409060149স্পোর্টস ডেস্ক : এশিয়া কাপ চলাকালীন সময়ে পুত্র সন্তানের বাবা হন তামিম ইকবাল। সন্তান এবং স্ত্রীকে সময় দিতে এশিয়া কাপে মাত্র একটি ম্যাচ খেলেছিলেন তামিম। তামিম পুত্রের প্রতি মানুষের আগ্রহের কমতি ছিল না। অবশেষে তামিম ইকবাল খানের ছেলে আরহাম খানকে দেখা গেল অনুষ্ঠানে।
এ বছরেরই ২৮শে ফেব্রুয়ারি পৃথিবীতে আসেন আরহাম খান। আর শুক্রবারই তাকে প্রথম দেখা যায়। আরহাম খানের আকিকা অনুষ্ঠানে তাকে নিয়ে হাজির হয়েছিলেন তামিম ইকবাল এবং আয়েশা দম্পতি।

নিজ জেলা চট্টগ্রামে একটি হোটেলে আনুষ্ঠানিকভাবে ছেলের আকিকা সম্পন্ন করেন দেশ সেরা এই ওপেনার। অনুষ্ঠানে তামিমের আত্মীয় স্বজনসহ সাংবাদিকরাও উপস্থিত ছিলেন।

বর্তমান সময়ে বাংলাদেশ দলের খেলা না থাকায় ছুটিতে রয়েছেন তামিম। এ ফাঁকেই সেরে নিলেন ছেলের আকিকা অনুষ্ঠানটি। জন্ম নেয়ার ৩৯ দিন পরেই আকিকা হলো আরহাম খানের।

বিশ্বকাপটা স্বপ্নের মতই কেটেছে তামিম ইকবালের। বিশ্বকাপে সর্বোচ্চ রান করেছিলেন তামিম। এছাড়াও ছিল বিশ্বকাপে তার সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসটি। ওমানের বিপক্ষে বিশ্বকাপ সেরা ১০৩ রান করেছিলেন তামিম।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা