,

দেশের স্বার্থে নিজেকে পরিবর্তন করুন : ওবায়দুল কাদের

Obaidul-Kader20160409062136নিজস্ব প্রতিবেদক : দেশের স্বার্থে নিজেদের পরিবর্তন করার আহ্বান জানিয়েছেন সড়ক পরিবহন ও যোগাযোগ মন্ত্রী ওবায়েদুল কাদের। শনিবার রাজধানীর বিয়াম মিলনায়তনে ‘ন্যাশনাল ইন্টেগ্রিটি স্ট্র্যাটেজি’ শীর্ষক এক ওয়ার্কশপের উদ্বোধনকালে তিনি এ আহ্বান জানান।

মন্ত্রণালয়য়ের রোডস অ্যান্ড হাইওয়েজ বিভাগের কর্মচারীদের নিয়ে এ ওয়ার্কশপের আয়োজন করা হয়।

প্রজাতন্ত্রের কর্মচারীদের কমিটমেন্ট নিয়ে দেশের কাজ করার আহ্বান জানিয়েছেন মন্ত্রী বলেন, দেশের স্বার্থে শুদ্ধাচারের প্রতিশ্রুতি করুন। নিজেকে পরিবর্তন করুন। নিজের লাইফস্টাইল পরিবর্তন করে দেশকে ভালবাসুন।

তিনি আরো বলেন, আমরা অনেক বড় বড় কথা বলি তবে বাস্তবতা দেখলে সত্যি হতাশ হয়। একটা প্রকল্প কাগজে কলমে প্রস্তুত করা থেকে কাজ শুরু করতে দীর্ঘসূত্রিতা দেখা যায়। এরপর মন্ত্রণালয়ে আসলে প্রকল্প নিয়ে কোয়েরি চলে। শুরু হয় চিঠি চালাচালি। এতে আরো ১৫ দিন সময় লাগে। অথচ ফোনে কোয়েরির কাজটি করলে মাত্র ১৫ ঘণ্টা সময় লাগে।

প্রজাতন্ত্রের কর্মচারীদের নৈতিকতার প্রশ্ন তুলে মন্ত্রী বলেন, আপনারা কয়জন সকাল ৯টায় অফিসে আসেন? কয়জন ৫টার সময় বের হন? নিজেকে প্রশ্ন করুণ। ঈদের ছুটির আগেই অনেকে বাড়ি চলে যায়। ঈদের ৩ দিন ছুটি ১০ দিন কাটায়। ঢাকায় ফিরলেও অফিসে গল্পগুজব করেন। এমন অবস্থায় কিসের শুদ্ধাচার?

মন্ত্রণালয়ে একটি ফাইল আসলে তা ঘাটে ঘাটে চালাচালি চলে। অনেকে ফাইল আটকে রাখে। অনেকসময় তা রহস্যজনক। দেশ ও প্রজাতন্ত্রকে বদলাতে নৈতিকতা দিয়ে কাজ কতে হবে। রাতে ৬ ঘণ্টা ঘুমিয়ে সকালে উঠে সময়ের সৎব্যবহার করতে বলেন তিনি।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, বাংলাদেশ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন ট্রেইনিং সেন্টারের রেক্টর এ এল এম আবদুর রহমান ও বিয়াম ফাউন্ডেশনের মহাপরিচালক মো. নুরুল ইসলাম প্রমুখ।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা