,

লোহিত সাগরের উপর সেতু তৈরি করবে সৌদি আরব

17465-boroআন্তর্জাতিক ডেস্ক : মিশরের সাথে যোগাযোগ সহজ করতে লোহিত সাগরের উপর দিয়ে একটি সেতু তৈরির পরিকল্পনা করছে সৌদি আরব। এর ফলে দুই দেশের মধ্যে বাণিজ্য বৃদ্ধি পাবে বলে মনে করেন সৌদি বাদশাহ সালমান।

মিশর সফরে এসে সেতু নির্মাণের এই ঘোষণা দিয়েছেন সৌদি বাদশাহ সালমান। আর মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসি ঘোষণা দিয়েছেন, সেতুটির নাম হবে সৌদি বাদশাহের নামে।

বরাবরই সৌদি আরব মিশরের ঘনিষ্ঠ বন্ধু হিসাবে পরিচিত। ২০১৩ সালে মিশরের ক্ষমতা বদলের পর সৌদি আরব আর মধ্যপ্রাচ্যের দেশগুলো মিশরে বিলিয়ন বিলিয়ন ডলার অনুদান দিয়েছে।

বিশেষ করে শিয়া প্রভাব মোকাবেলায় ওই অঞ্চলে সুন্নি প্রধান দেশগুলোকে নিয়ে যে জোট করার চেষ্টা করছে সৌদি আরব, মিশর সেখানে তাদের সহযোগী বলে তারা মনে করে।

মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসি বলেছেন, এই ঐতিহাসিক পদক্ষেপের মাধ্যমে শুধু দুইটি দেশটি নয়, দুইটি মহাদেশ, এশিয়া আর আফ্রিকাও যুক্ত হবে।

বিস্তারিত কোন তথ্য এখনো জানানো না হলেও, সেতুটি বানাতে চার বিলিয়ন ডলার খরচ হবে বলে ধারণা করা হচ্ছে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা