,

কুমারী নয় বলে ফুলশয্যায় স্ত্রীকে খুন!

paki_108634নিউজ ডেস্ক : স্ত্রী কুমারী নয়, এই অভিযোগে ফুলশয্যার রাতে স্ত্রীকে খুন করলো স্বামী। ঘটনাটি ঘটেছে পাকিস্তানের সিন্ধু প্রদেশে। ডেইলি মেইলের খবরে বলা হয়, ফুলশয্যার রাতে স্ত্রী ‘কুমারী’ নয় জানতে পেরে রাগের বশে ২৮ বছরের কালান্দার বক্স খোকার স্ত্রীর গলায় সালোয়ারের ওড়না জড়িয়ে খুন করে৷

মৃতা খানজাদি লাশারির (নাম পরিবর্তিত) বয়স মাত্র ১৯৷শ্বশুরবাড়িতে যে ঘরে ফুলশয্যার খাট সাজানো হয়েছিল, সেখান থেকেই তাঁর নিথর দেহ উদ্ধার করে পুলিশ৷

পুলিশি তদন্তে জানা গিয়েছে, অভিযুক্ত যুবক সম্পর্কে মৃতার দূরসম্পর্কের ভাই। সম্প্রতি তাদের বিয়ে হয়। পরিবারের পক্ষে জামাইয়ের বিরুদ্ধে পুলিশি অভিযোগ দায়ের করা হয়েছে৷

কান্নায় ভেঙে পড়ে মৃতার বাবা বলেনন, “জামাইয়ের মাথা গরম করার স্বভাব রয়েছে এটা আমরা জানতাম, ওর পরিবারও জানত। কিন্তু আমার মেয়ের সঙ্গে এরকমটা করবে ভাবতে পারিনি।” স্ত্রীকে খুন করেই অবশ্য বাড়ি থেকে পালায় অভিযুক্ত। মোবাইল নম্বর ও লোকেশন ‘ট্র্যাক’ করে তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার বিরুদ্ধে খুনের মামলা করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা