,

ভারতের প্রাচীন মন্দিরে ঢোকার অনুমতি পেলেন মহিলারা

women_enteringআন্তর্জাতিক ডেস্ক : ভারতের মহারাষ্ট্রের এক মন্দিরের একেবারে সবচেয়ে পবিত্র এবং গোপন প্রকোষ্ঠে মহিলা পুজারিদের ঢুকতে দিতে রাজী হয়েছে মন্দির কর্তৃপক্ষ। মহারাষ্ট্রের ‘শনি শিংনাপুর’ মন্দিরে প্রবেশাধিকারের দাবিতে নারী অধিকার কর্মীরা সেখানে অনেক দিন ধরে আন্দোলন করে যাচ্ছেন। খবর-বিবিসি বাংলা। কয়েক শতাব্দীর পুরনো এই মন্দিরটিতে এ পর্যন্ত কেবল পুরুষদেরই প্রবেশাধিকার ছিল।

কিন্তু গত সপ্তাহে মুম্বাই হাইকোর্ট এই মন্দিরে মহিলাদেরও প্রবেশাধিকার আছে বলে রায় দেয়। ভারতের এনডিটিভি নিউজ চ্যানেল জানাচ্ছে, মন্দির কর্তৃপক্ষ এখন এই মন্দিরে মহিলাদের ঢুকতে উৎসাহিত করা বা বাধা দেয়া, কোনটাই করবে না বলে সিদ্ধান্ত নিয়েছে। এর মানে হচ্ছে মন্দিরে ঢুকতে মহিলাদের আর কোন বাধা নেই।

ভারতের আরও কিছু মন্দিরে এখনো মহিলাদের ঢুকতে না দেয়ার পুরনো রীতি বহাল আছে। কিন্তু মুম্বাই হাইকোর্ট বলেছেন, মহিলাদেরও মন্দিরে যাওয়ার অধিকার আছে এবং তাদের মন্দিরে ঢুকতে বাধা দিলে ছয় মাস পর্যন্ত সাজা হতে পারে। গত বছর একজন মহিলা শনি শিংনাপুর মন্দিরে ঢুকে পড়েছিলেন। এর পর মন্দির কর্তৃপক্ষ মন্দির প্রাঙ্গন ‘পবিত্র’ করতে অনেক ধরণের আনুষ্ঠানিকতা পালন করে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা