,

অবশেষে কারিশমা ও সঞ্জয়ের বিচ্ছেদ

17436-karimshmasanjoyamarবিনোদন ডেস্ক : বলিউডে এখন চলছে বিচ্ছেদ পর্ব। বেশ কয়েকদিন ধরে শোনা যাচ্ছে সম্পর্কের ভাঙনের শব্দ। সেই হৃতিক-সুজান থেকে শুরু। তারপর তাদের দেখানো পথে হাঁটলেন মালাইকা-আরবাজ, ফারহান-অধুনাসহ আরও অনেকে। এবার চূড়ান্তভাবে বিচ্ছেদ ঘটল কারিশমা-সঞ্জয় কাপুরের।

বেশ কয়েক বছর ধরে চলে আসছে কারিশমা-সঞ্জয়ের বিচ্ছেদের মামলা। নানা কারণে এ সম্পর্ক শেষ হয়েও শেষ হচ্ছিল না। এবার সত্যিই শেষ হল কারিশমা কাপুর আর সঞ্জয় কাপুরের বিবাহিত জীবন। শুক্রবার দেশটির সুপ্রিম কোর্টের সামনে দুই জনে বিচ্ছেদের একটি চুক্তিপত্রে সই করেন।

চুক্তি অনুযায়ী ওই দম্পতির দুই সন্তান সামাইরা (১১) ও কিরণ রাজ (৬) থাকবেন কারিশমা কাপুরের কাছে। আর সঞ্জয় কাপুর শুধু তাদের সঙ্গে দেখা করতে পারবেন।২০০৩ সালে বলিউড অভিনেত্রী কারিশমা কাপুর ও ব্যবসায়ী সঞ্জয় কাপুর বিয়ে পিঁড়িতে বসেন।সূত্র: জিনিউজ।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা