,

‘ক্রিকেটে পাকিস্তানকে সমর্থন করা যাবে না’

 

নিজস্ব প্রতিবেদক : “ক্রিকেট খেলায় পাকিস্তানকে সমর্থন করা যাবে না। পাকিস্তানের বিরুদ্ধে যারা খেলবে বাঙালি হিসেবে তাদেরকেই সমর্থন করতে হবে।” শুক্রবার রাজধানীর উত্তরায় বিসিক মিলনায়তনে সানফ্লাওয়ার স্কুলের বার্ষিক চিত্র প্রদর্শনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নৌ পরিবহনমন্ত্রী শাজাহান খান এসব কথা বলেন।

pakistan-cricket-team

তিনি বলেন, কোনো বাঙালি পাকিস্তানকে সমর্থন করতে পারেন না। পাকিস্তান আমাদের খেলার মাঠেও শত্রু। অনেকেই পাকিস্তানের পতাকা গালে এঁকে খেলা দেখতে যান, পাকিস্তান খেলায় জিতলে অনেকেই হাত তালি দিয়ে বাহবা জানান। এটি রীতিমত অবাক করে! অবাক করে পাকিস্তান কি করে বন্ধু হতে পারে!মন্ত্রী পাকিস্তানের কড়া সমালোচনা করে আরো বলেন, দেশটির সাবেক ক্রিকেটার ইমরান খান বাংলাদেশের শত্রু। তিনি যুদ্ধাপরাধীদের ফাঁসি ঠেকাতে প্রধানমন্ত্রীকে (শেখ হাসিনা) ফোন করেছিলেন। মুক্তিযুদ্ধের ঘাতক জেনারেল নিয়াজির ভাতিজা ইমরান খান। সে কখনও বাংলাদেশের বন্ধু হতে পারেন না।

 

পাকিস্তান বাংলাদেশের বিরুদ্ধে এখনও ষড়যন্ত্র করে যাচ্ছে। আর এই ষড়যন্ত্রে এদেশেরই কিছু লোক হাত মিলিয়েছে। আমাদের এই ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে হবে বলেও জানান তিনি।পাকিস্তানের কাছে ৩৫ হাজার কোটি টাকা পাওনা রয়েছে উল্লেখ করে তিনি বলেন, `৭০-এর ঘুর্ণিঝড়ের সময় বাংলাদেশের জন্য দুইশ বিলিয়ন বৈদেশিক সাহায্য এসেছিল। সে টাকাও পাকিস্তানে আটকা রয়েছে। এবার সুদে-আসলে পাওনা আদায়ের সময় এসেছে।

 

 

জামায়াত-বিএনপির পাপের কারণেই বাংলাদেশে উন্নয়ন হয়নি দাবি করে শাজাহান খান বলেন, বঙ্গবন্ধুর কন্যা ক্ষমতায় এসে যুদ্ধাপরাধ এবং ১৫ অাগস্টের খুনিদের বিচার করে পাপ মোচন করছেন। এখন বাংলাদেশ উন্নয়নের রোল মডেল। বিশ্ব নেতারা বাংলাদেশের উন্নয়ন দেখে অবাক হচ্ছেন।মন্ত্রী তার বক্তব্যে শিশুদের বাঙালি সংস্কৃতি চর্চা এবং ধারণ করার আহ্বান জানান। পরে স্কুলের শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দেন তিনি।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিসিক চেয়ারম্যান হযরত অালী।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে