,

পুনরুদ্ধারের দাবি সংখ্যালঘুদের দখলকৃত সম্পদ

 

নিজস্ব প্রতিবেদক : দিনাজপুরের বীরগঞ্জে সংখ্যালঘু সম্প্রদায়ের দখলকৃত সম্পদ পুনরুদ্ধারে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী। শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে তারা এ দাবি জানান।তারা বলেন, বীরগঞ্জে স্থানীয় দুলাল মেম্বার ও তার বাহিনী সন্ত্রাসী, দুর্নীতিবাজ প্রশাসন ও ক্ষমতাসীনদের হাত করে প্রায় অর্ধশতাধিক হিন্দু পরিবার ও অসহায় মানুষের জমি সিরিজ আকারে দখল করেছে। প্রতিবাদ করলে অকথ্য নির্যাতন ও অত্যাচারের স্টিম রোলার চলে। এছাড়া মামলা ও হত্যাসহ মেয়েদের ধর্ষণের হুমকি দেয়া হচ্ছে বলে অভিযোগ করেন তারা।

ASSET20160408085600

 

বক্তারা আরো বলেন, দখলকৃত জমির সব ডকুমেন্ট স্থানীয় এসিল্যান্ডসহ থানা, প্রশাসন ও স্থানীয় সংসদ সদস্যের কাছে জমা দেওয়া হয়েছে। কিন্তু এর পরেও রহস্যজনক কারণে অবস্থার কোনো পরিবর্তন হচ্ছে না।
মানববন্ধনে উপস্থিত ছিলেন, ভুক্তভোগি জ্যোতির্ম্ময় সাহা তপু, শ্রী প্রমথ কুমার রায়, এলাকাবাসীর পক্ষে মকলেছা বেগম, জাবেদ ইসলাম চৌধুরী, মুহিত মাহমুদ প্রমুখ।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা