,

পরিবহন শ্রমিকরা ১২ দফা দাবিতে আন্দোলনে 

 

 

নিজস্ব প্রতিবেদক : বেতন নির্ধারণ ও নিয়োগপত্র প্রদানসহ ১২ দফা বাস্তবায়নের দাবিতে আন্দোলনে নেমেছে পরিবহন শ্রমিকরা। আজ শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক লীগের ব্যানারে আয়োজিত মানববন্ধনে তারা এসব দাবি জানান।

Bus_terminal

 

পরিবহন শ্রমিকদের বক্তব্য অনুযায়ী, একজন বাস চালক টানা ২৪ ঘণ্টা গাড়ি চালায়। সে অনুযায়ী তাকে বেতন দেওয়া হয়। এছাড়া ইচ্ছা করলেই মালিক বা কর্তৃপক্ষ চালককে বাদ দিয়ে দেন। এতে আর্থিকভাবে চালকরা মানবেতন জীবনযাপন করে। একই অবস্থা অন্য স্টাফদেরও। তাই তারা ১২ দফা বাস্তবায়নের দাবি জানিয়েছে।

 
সংগঠনের সাধারণ সম্পাদক মো. ইনসুর আলী বলেন, মালিক-শ্রমিক ঐক্য পরিষদের নামে একটি চক্র টার্মিনালগুলোতে ব্যাপক চাঁদাবাজি করছে। এদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। এছাড়া পরিবহন শ্রমিকদের নিয়োগপত্র প্রদান, লাইসেন্স নবায়নে রিটেস্ট পদ্ধতি বাতিল, চালকদের প্রশিক্ষণ, মহাসড়কে ওভার লোডিং এর নামে রশিদহীন চাঁদাবাজি বন্ধ, বিকল্প টার্মিনাল না হওয়া পর্যন্ত ট্রাকস্ট্যাণ্ড উচ্ছেদ না করার দাবিও জানান তিনি।মানববন্ধনে আয়োজক সংগঠনের সভাপতি মো. রফিকুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি মো. মোশারফ হোসেন, সহ-সভাপতি সিরাজুল ইসলাম খান, যুগ্ম সম্পাদক মো. হানিফ খোকন, আমির হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা