,

ব্লগার হত্যায় বিশ্বজুড়ে আলোড়ন, ইমাম হত্যায় নয় কেন?

4নিউজ ডেস্ক : ব্লগার হত্যায় বিশ্বজুড়ে মিডিয়ায় আলোড়ন সৃষ্টি হলেও মসজিদের ইমাম-মুয়াজ্জিন হত্যায় আলোড়ন না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।

তবে ব্লগার খুনিদের বিচার চেয়ে তিনি বলেছেন, ‘আমি হত্যার পক্ষে নই। যেকোনো হত্যাই নিন্দনীয়।’ যারা ব্লগে ধর্ম নিয়ে বিদ্রুপ করে তাদের শাস্তিও দাবি করেছেন তিনি।

এরশাদ বলেন, ‘ব্লগার হত্যায় সারা পৃথিবীর মিডিয়ায় ব্যাপকভাবে আলোড়ন সৃষ্টি করছে। অথচ আমাদের মসজিদের ইমাম, মুয়াজ্জিন, মাদ্রাসার ছাত্র প্রতিনিয়ত খুন গুম হলেও এ নিয়ে কারও মাথাব্যথা নেই। কারণ তারা মুসলমান, মানুষ না।’

শুক্রবার (৮ এপ্রিল) দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়নে বাংলাদেশ ইউনাইটেড পার্টির ২য় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সাবেক এই রাষ্ট্রপতি বলেন, ‘ধর্ম এবং আমাদের নবীজীকে নিয়ে কটাক্ষ করার অধিকার কারও নেই। অন্য ধর্মের বিরুদ্ধে কেন আঘাত হানবেন? প্রধানমন্ত্রী স্পষ্ট জানিয়ে দিয়েছেন, কারও ধর্ম নিয়ে কটাক্ষ করা যাবে না। কিন্তু যেসব ব্লগার হত্যা হয়েছে তারা কি ইসলামের বিরুদ্ধে কটাক্ষ করেনি?’

বহির্বিশ্বের হস্তক্ষেপের সমালোচনা করে তিনি বলেন, ‘আমাদের দেশে না কি মানবাধিকার লংঘিত হচ্ছে? আপনাদের দেশে কি মানবাধিকার লংঘিত হচ্ছে না? আমাদের দেশ আমরা চালাব, আপনাদের কথা না শুনলেই আমরা জঙ্গি?’

জঙ্গি প্রসঙ্গে এরশাদ বলেন, ‘জঙ্গি বলতেই আজ মুসলমানদের বোঝানো হয়। আমরা কেন আজ জঙ্গি হলাম। আফগানিস্তানে শিশুসহ হাজার হাজার নিরীহ মানুষ হত্যা করলেন, এটা কি জঙ্গিবাদ নয়? তেলের কারণে ইরাককে ধ্বংস করে দিলেন, সাদ্দামকে হত্যা করলেন, কী দোষ ছিল সাদ্দামের? তেলের কারণে লিবিয়াকে ধ্বংস করলেন, গাদ্দাফিকে হত্যা করলেন। সিরিয়ার মানুষ জীবন বাঁচাতে আশ্রয় চেয়েছিল, আশ্রয় দেননি। এটা মানবাধিকার লঙ্ঘন নয়? মুসলমানরা এর প্রতিবাদ-প্রতিরোধ করলেই এটাকে জঙ্গিবাদ বলে প্রচার করা হয়।’

তিনি আরও বলেন, ‘ফিলিস্তান রাষ্ট্রভূমিকে ইহুদিদের কাছে দেয়া হলো, সেখানেও হাজার হাজার নারীশিশুকে হত্যা করা হলো, এটা কি জঙ্গিবাদ নয়?’

মাওলানা ইসমাইল হোসেনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম, আওয়ামী লীগের প্রচার সম্পাদক ড. হাসান মাহমুদ প্রমুখ।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা