,

বন্দীদের কেরানীগঞ্জ স্থানান্তর চলতি মাসেই

3নিজস্ব প্রতিবেদক : চলতি মাসে ঢাকা কেন্দ্রীয় কারাগারের সব বন্দীকে কেরানীগঞ্জে নির্মিত নতুন কেন্দ্রীয় কারাগারে স্থানান্তর করা হবে। আগামী ১০ এপ্রিল কেরানীগঞ্জে নির্মিত নতুন এই কারাগারটি উদ্বোধন করতে সম্মতি দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ শুক্রবার সকালে কারা সদরদপ্তরের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান কারা মহাপরিদর্শক (আইজি প্রিজন) ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ ইফতেখার উদ্দিন।

ঢাকার অদূরে কেরানীগঞ্জের তেঘরিয়া ইউনিয়নের বাঘৈর ও পশ্চিমদি মৌজায় ১৯৪ দশমিক ৪১ একর জমির ওপর নতুন এই কেন্দ্রীয় কারাগারটি নির্মাণ করা হয়েছে। ব্যয় হয়েছে ৪০৬ দশমিক ৩৪ কোটি টাকা।

কারা মহাপরিদর্শক বলেন, কেরানীগঞ্জ কারাগারে চার হাজার ৫৯০ জন (পুরুষ) বন্দী থাকতে পারবেন। জেলকোড অনুযায়ী বন্দীদের যেসব সুযোগ-সুবিধা পাওয়ার অধিকার রয়েছে, এর সবই রয়েছে এই কারাগারে।

সৈয়দ ইফতেখার উদ্দিন বলেন, মূলত বন্দীদের আবাসন সমস্যা নিরসনে ঢাকার কেন্দ্রীয় কারাগারটি কেরানীগঞ্জ স্থানান্তর করা হয়েছে। ঢাকার কেন্দ্রীয় কারাগারটি জরাজীর্ণ ও মেরামত অযোগ্য। বর্তমানে কারাগারটিতে দুই হাজার ৬৮৪ জন থাকার কথা থাকলেও সেখানে থাকছেন প্রায় আট হাজার বন্দী।
কারাগারের জনবল নিয়োগের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে বলে সংবাদ সম্মেলনে জানান কারা মহাপরিদর্শক।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা