,

গ্যাস বিদ্যুতের দাম বাড়ালে কঠোর আন্দোলন : বিএনপি

Rijvi2-md20160408053317নিজস্ব প্রতিবেদক : গ্যাস ও বিদ্যুতের দাম বাড়ালে জনগণকে নিয়ে কঠোর কর্মসূচি দেয়া হবে বলে জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

শুক্রবার বেলা সোয়া ১১টায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

রিজভী বলেন, দুর্নীতির ব্যপ্তি বাড়ানোর জন্য দাম বাড়ানো হচ্ছে। গুম অপহরণ লাশের মিছিলে যেখানে দেশে অস্থিতিশীল অবস্থা বিরাজ করছে সেখানে নতুন করে দাম বাড়ালে দেশ দুর্যোগে পড়বে।

দেশের অর্থনীতির বিশাল অংশ বিদেশে পাচার করে অর্থনীতিকে দাফন করা হচ্ছে বলেও এসময় মন্তব্য করেন তিনি।

পুলিশ র্যা ব হত্যা বিলাশী প্রতিষ্ঠানে পরিণত হয়েছে উল্লেখ করে রিজভী বলেন, সরকার অবৈধভাবে ক্ষমতায় থাকতে গণতান্ত্রিক অধিকার পুলিশের কাছে বিলীন করে দিয়েছে।

গণমাধ্যম প্রচণ্ড হুমকির মধ্যে রয়েছে দাবি করে বিএনপির এ নেতা বলেন, দৈনিক আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানকে তীলে তীলে নিঃশেষ করার চেষ্টা করছে সরকার।

বাঁশখালির ঘটনা প্রসঙ্গে রিজভী বলেন, পুলিশ নিজেই দায় নিয়েছে। জনগণ মানে যুবলীগ ছাত্রলীগের ক্যাডার। আর তারাই এ ঘটনা ঘটিয়েছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, বিএনপির অর্থ বিষয়ক সম্পাদক আবদুস সালাম, সাংগঠনিক সসম্পাদক ফজলুল হক মিলন, সহ সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ, শিক্ষা বিষয়ক সম্পাদক খায়রুল কবির খোকন ধর্ম বিষয়ক সম্পাদক মাসুদ আহমেদ তালুকদার, গণশিক্ষা বিষয়ক সম্পাদক সানাউল্লাহ মিয়া, সহ দফতর আবদুল লতিফ জনি প্রমূখ।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা