,

‘‌তাল মিলিয়ে না চললে কেউ মনে রাখবে না’

17367-ritu-senguptoবিনোদন ডেস্ক : ‘বালিকা বধূ’ হিসেবে টিভি ধারাবাহিকে আনন্দী চরিত্রে অভিনয় করে দর্শকের মন জয় করেছিলেন প্রত্যুষা ব্যানার্জি। এমনকি ভারতের শোবিজ অঙ্গনের তারকারাও হয়ে উঠেছিলেন তার ভক্ত।

গত ১ এপ্রিল নিজের বাসার সিলিং ফ্যানের সঙ্গে ফাঁস ঝুলিয়ে আত্মহত্যা করেন প্রত্যুষা। হতাশা থেকেই এই ঘটনা বলে ধারণা করা হচ্ছে। এ অভিনেত্রীর মৃত্যুতে ভারতীয় শোবিজ অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। প্রত্যুষার মৃত্যুতে অনেক তারকা তাদের হতাশা প্রকাশ করেছেন। এই হতাশার মধ্য দিয়ে প্রকাশ পাচ্ছে তাদের জীবন সংগ্রামের গল্প। শোবিজ অঙ্গনের অন্ধকার রূপটাও উঠে আসছে তাদের কথায়।

টালিগঞ্জের জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। বলিউডেও রয়েছে তার পদচারণা। বাংলাদেশি সিনেমাতেও অভিনয় করেছেন তিনি। বলিউডে তার অভিজ্ঞতা নিয়ে ঋতুপর্ণা বলেন, ‘মুম্বাই একটা বিচ্ছিন্ন দ্বীপের মতো। কেবলই কাজের পেছনে ছোটা। ছুটতে ছুটতে হঠাৎ একদিন মনে হলো আমি কত একা!’

তিনি আরো বলেন, ‘মুম্বাইয়ে নতুন করে নিজেকে চেনাতে হয়। আগের কাজের সূত্র ধরে কিছু যাচাই করা হয় না। এটা আসলে গতিসম্পন্ন টি-টোয়েন্টি খেলার মতো। সেই গতির সঙ্গে ‘‌তাল মিলিয়ে না চললে কেউ মনে রাখবে না।’

বলিউডে কাজ করতে গিয়ে কারো কাছে জবাবদিহি থাকাটা খুব জরুরি বলে মনে করেন ঋতুপর্ণা। এ বিষয়ে তিনি বলেন, ‘আমার মনে হয় কারো কাছে জবাবদিহি করাটা জরুরি। আমি কী করছি, কেন করছি? মুম্বাইয়ে কাজ করতে এসে পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে যায় সবাই। এটা মারাত্মক! এখান থেকেই একাকিত্বের জন্ম হয়।’

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা