,

রাশিয়াকে অস্থিতিশীল করতে পানামা পেপারস ফাঁস : পুতিন

17389-untitled-1আন্তর্জাতিক ডেস্ক : পানামা পেপারস ফাঁস নিয়ে এখন দুনিয়াজুড়ে তোলপাড় চলছে। একে একে বেরিয়ে আসছে বিভিন্ন দেশের রাঘববোয়ালদের আর্থিক কেলেঙ্কারিসহ বিভিন্ন দুর্নীতির খবর। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ বন্ধুর নামও রয়েছে আলোচিত এ নথিতে। এ ঘটনার পরপর প্রেসিডেন্ট পুতিন চুপ থাকলেও আজ এ নিয়ে মুখ খুলেছেন।

তার অভিযোগ, ‘যেহেতু তার বিরোধিতারা পানাম পেপারসে তার বিরুদ্ধে কোন দুর্নীতি খুঁজে পায়নি তাই তারা একটা তথ্য ছেড়েছেন। তারা এতে আমার ঘনিষ্ঠজনের নাম খুঁজে পেয়েছে এবং সেখান থেকে কিছু তথ্য নিয়ে আমাদের সম্পর্কে আঘাত হানতে চেয়েছে।’

পানামার আইনি পরামর্শক প্রতিষ্ঠান মোসাক ফনসেকার ১ কোটি ১৫ লাখ গোপন নথি ফাঁস হয় গত সোমবার। ওই নথিতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের নিকটাত্মীয়দের নাম আসে। এ তালিকায় আরও আছে আইসল্যান্ডের প্রধানমন্ত্রী সিগমন্ডুর ডেভিড গুনলাগসন, সৌদি আরবের বাদশাহ সালমান বিন আবদুল আজিজ বিন আবদুল রহমান আল সৌদ, মিসরের সাবেক প্রেসিডেন্ট হোসনি মোবারকের এক ছেলে এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের দুই ছেলে ও এক মেয়ের নাম।

নথিতে ফাঁস হওয়ার পর বিক্ষোভের প্রেক্ষিতে গত মঙ্গলবার পদত্যাগ করেন আইসল্যান্ডের প্রধানমন্ত্রী সিগমন্ডুর ডেভিড গুনলাগসন।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা