শুক্রবার, ১৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

নাজিম হত্যা : পরিবার নয় মামলা করেছে পুলিশ!

nazimuddin-samad20160407181256নিজস্ব প্রতিবেদক : গণজাগরণ মঞ্চের কর্মী ও যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে সোচ্চার মুক্তমনা ব্লগার নাজিমুদ্দিন সামাদ হত্যাকাণ্ডের ঘটনায় বাদী হয়ে মামলা দায়ের করেছে পুলিশ। নিহতের পরিবার মামলা করতে অপারগতা প্রকাশ করায় বৃহস্পতিবার রাত ১০টার পর পুলিশ বাদী হয়ে এই হত্যা মামলাটি দায়ের করে। যার নং ২।

সূত্রাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) তপন ‍কুমার সাহা বলেন, নাজিম হত্যার খবর শুনে চাচাতো ভাই বদরুল ইসলাম লন্ডন থেকে দেশে ফেরেন। রাত সাড়ে ৮টার পর তিনি সূত্রাপুর থানা পুলিশের সঙ্গে যোগাযোগ করেন। তবে তিনি মামলা দায়ের করতে অপারগতা প্রকাশ করেন।

তিনি জানিয়েছেন, দেশে তিনি থাকতে পারবেন না। মামলা দায়ের করলে মামলার খোঁজ-খবর নেয়া, আদালতে হাজিরা দেয়ার সুযোগ তিনি পাবেন না। সে যৌক্তিকতা থেকে মামলা করা সম্ভব না।

পরিবার মামলা করতে রাজি না হওয়ায় তাই পুলিশ বাদী হয়ে অজ্ঞাতনামাদের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেছে। মামলাটির তদন্তকারী কর্মকর্তা হিসেবে কাজ করছেন সূত্রাপুর থানার ওসি (তদন্ত) সমির চন্দ্র সূত্রধর।

এব্যাপারে যোগাযোগ করা হলে সূত্রাপুর থানার ওসি (তদন্ত) সমির চন্দ্র সূত্রধর বলেন, নিহত নাজিমুদ্দিনের শিক্ষক, বন্ধু ও প্রিয়জনদের আশঙ্কা করেছিলেন বলে শোনা যাচ্ছে। কিন্তু তিনি তিনি থানায় কোনো অভিযোগ করেননি। পরিবার নয়, মামলা করেছে পুলিশ। ব্যক্তিগতভাবে কারো সাথে আক্রোশ, শত্রুতা ছিল কি-না নিহতের নিকটতমদের কাছ থেকে জানার চেষ্টা চলছে।

মামলার এ তদন্তকারী কর্মকর্তা আরো জানান, আমরা তদন্ত করছি। সম্ভাব্য সব ধরনের কারণ ধরেই তদন্ত চলছে। তবে এখনো কাউকে গ্রেফতার করা যায়নি বলেও জানান তিনি। ঘটনার পেছনে কে বা কাদের যোগসাজশ রয়েছে, কিভাবে খুন হলেন তা খতিয়ে দেখা হচ্ছে।

উল্লেখ্য, গত বুধবার রাত ৯টার দিকে সূত্রাপুরের একরামপুর মোড় এলাকায় দুর্বৃত্তদের চাপাতির কোপে ও পরে গুলিতে ঘটনাস্থলেই নাজিমুদ্দিন মারা যায়। তার মাথার ডান পাশের খুলি উড়ে গেছে।

নিহত নাজিমউদ্দিন জবির আইন বিভাগের সান্ধ্যকালীন কোর্সের স্নাতকোত্তর শ্রেণির ছাত্র ছিলেন। তিনি বঙ্গবন্ধু জাতীয় যুব পরিষদের সিলেট জেলা শাখার তথ্য ও গবেষণা সম্পাদক ছিলেন। নাজিমুদ্দিন সামাদের ওপর আক্রমণের সময় তার সঙ্গে থাকা বেসরকারি বিশ্ববিদ্যালয় সাউথ ইস্টের শিক্ষার্থী নাজিবের ওপরও আক্রমণ হয়। সৌভাগ্যক্রমে নাজিব বেঁচে যান।

লক্ষ্মীবাজারের কাছের একটি মেসে থাকতেন নাজিম। নাজিমুদ্দিন তার ব্যক্তিগত ফেসবুক পেইজে দেশের আইনশৃঙ্খলা অবনতি নিয়েও মন্তব্য করেছিলেন। সরকারের অন্যায়-অবিচারের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ চেয়ে স্ট্যাটাসও দিয়েছিলেন তিনি। জাগো নিউজ

এ জাতীয় আরও খবর

রথযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে গিয়ে অসুস্থ মির্জা ফখরুল

উত্তরাঞ্চলের মানুষ ন্যায্য অধিকার থেকে বঞ্চিত : নাহিদ ইসলাম

জিয়াউর রহমান হত্যায় আটক মেজর মোজাফফরকে সেনাবাহিনীর কাছে হস্তান্তর

যুক্তরাষ্ট্রে স্টুডেন্ট ভিসায় বড় পরিবর্তন, বিপাকে শিক্ষার্থীরা

রাজস্ব-মূল্যস্ফীতি-ব্যাংকিং সংকট নিয়ে আইএমএফের উদ্বেগ

জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টিতে সিরিজ বাঁচাতে পারবে বাংলাদেশ?

বিচ্ছেদের পর গোপন প্রেমের গুঞ্জন মৌনীর

প্রেগন্যান্সিতে স্পটিং কি স্বাভাবিক?

আর্জেন্টিনার সঙ্গে বিয়ের কী সম্পর্ক : তিশা

টাকা দিয়ে পুরস্কার কিনে নিতে পারবো : আলিয়া

ফাইনালের আগে স্পেনের জন্য বড় দুঃসংবাদ

পর্দার বাইরে জীবন খুব সাধারণ: স্পর্শিয়া