,

চোখের ইশারাতেই চলবে গাড়ি!

17368-caramarপ্রযুক্তি ডেস্ক : চোখ কিংবা আঙ্গুলের ইশারাতেই চলবে গাড়ি! এমনকি ঘুরবে ডানে- বামেও… ভাবতে পারেন? হ্যাঁ প্রজুক্তিবিদেরা এমন এক গাড়ি তৈরি করেছেন যা চালাতে হলে স্টিয়ারিংয়ে হাত রেখে বসে থাকতে হবে না। বরং চালকের ইশারাই ভালোভাবে বুঝতে পারবে গাড়িটি। আর সেভাবেই পথ চলবে।

এজন্যে ইঞ্জিনিয়ারেরা একটি যন্ত্র তৈরি করেছেন। যা কিনা চালকের ইশারা-ইঙ্গিত ভালোভাবেই বুঝতে পারবে। এজন্যে ইনফ্রা-রের একটি সেন্সর বসানো থাকবে গাড়ির ড্যাশবোর্ডে। আর এর সাহায্যে চোখের ইঙ্গিত বা হাতের ইশারাকে গাড়ি নিয়ন্ত্রণে ব্যবহার করা হবে। সেন্সরের পাশাপাশি গাড়িতে থাকবে থাকবে একটি কম্পিউটারও। অবশ্যই সেটা লুকানো থাকবে। তাকে শেখানো হবে কোন ইঙ্গিতের কি মানে।

তবে ভুলে চোখ ইশারা করলে গাড়ি যাতে অন্য পথে চলা শুরু না করে তারও ব্যবস্থা রাখা হয়েছে। অর্থাৎ, এ যন্ত্র কোনটা যথার্থ ইঙ্গিত এবং কোনটা ইঙ্গিত না তা বুঝতে পারবে। ইঙ্গিতে যে শুধু গাড়ি চলবে বা থামবে তা নয়, বরং গাড়ির ভেতরের রেডিও, এয়ার কুলার সবই চালু ও বন্ধ করা যাবে। এমনকি চালক মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন ইঙ্গিত করে। আগামী দু’বছরের মধ্যে এই গাড়ির পরীক্ষামূলক সংস্করণ তৈরি করা হবে বলে আশা করা যাচ্ছে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা