,

লাল পোশাকে নারীরা কেন বেশি আকর্ষণীয় হয়ে ওঠে

lalলাইফস্টাইল ডেস্ক : এই কথা প্রায় প্রত্যেকেই জানে যে, লাল পোশাক পুরুষ চোখে নারীদের করে তোলে অনেক অনেক বেশী আকর্ষণীয় ও আবেদনময়ী। কিন্তু কখনও কি ভেবেছেন এর পিছনে কারণটা? এক গবেষণায় দেখা গিয়েছে, এই লাল রঙের পোশাকের সঙ্গে রয়েছে যৌনতার একটি প্রত্যক্ষ সংযোগ। কেবল লাল পোশাক নয়, লাল রঙের কিছু নারীর সঙ্গে থাকলেও তা পুরুষকে সমানভাবে আকর্ষণ করে!
না, এটা কোনও বানানো গল্প নয়৷ নিউইয়র্কের সিটি ইউনিভার্সিটির একটি গবেষণায় উঠে এসেছে এই চমকপ্রদ তথ্য। হ্যাঁ, লাল পোশাকে নারীরা হয়ে ওঠেন পুরুষের জন্য অনেক বেশী আকাঙ্ক্ষিত। তবে, কেবল সেই নারীরাই, যাদেরকে পুরুষেরা সুন্দরী মনে করেন৷ যাদের প্রতি আগে থেকেই একটু আগ্রহ ছিল। অর্থাৎ, লাল রঙ পরলেই কোন নারী আকর্ষণীয় হয়ে ওঠেন না কোন পুরুষের চোখে। বরং বলা ভালো, আকর্ষণীয় নারীদের যৌন আবেদন আরও বাড়িয়ে দেয় লাল রঙের পোশাক।

ইউরোপিয়ান জার্নাল অফ সোস্যাল সাইকোলজির গবেষক দলের প্রধান স্টিভেন জি ইউং লিখেছেন, সাম্প্রতিক গবেষণায় প্রমাণিত হয়েছে যে নারী-পুরুষের যৌন মিলনে রঙের একটি বড় ভূমিকা আছে। যেহেতু নারীদের যৌন উত্তেজনার সঙ্গে গাল, ঠোঁট, গলা, বুক সহ অন্যান্য অঙ্গ রক্তাভ হয়ে যাওয়ার একটি সম্পর্ক আছে, তাই লাল রঙটি তাদেরকে আবেদনময়ী করে তোলে বিপরীত লিঙ্গের চোখে। পাশাপাশি পুরুষদেরকে আকর্ষণ করতে চাইলে লাল রঙ হতে পারে অব্যর্থ হাতিয়ার।

অন্যদিকে দেখা গিয়েছে, ভিন্ন যৌন পুরুষেরা নারীদের লাল পোশাককে পছন্দ করছেন না। তবে সব মিলিয়ে অন্য সব রঙের চাইতে লালটিই নারীদের ক্ষেত্রে সবচাইতে আকর্ষণীয় প্রমাণিত। লাল পোশাক শুধু নয়, লাল ব্যাগ কিংবা ল্যাপটপের মত জিনিস বহন করাও কোন একটা বিচিত্র কারণে পুরুষদেরকে আকর্ষণ করে।

সিটি ইউনিভার্সিটির গবেষণায় এটাই দেখা যায় যে, সুন্দরীরা লাল পরিধান করলে পুরুষের চোখে তারা আরও বেশী আকর্ষণীয় হয়ে ওঠেন। তবে, পুরুষ দৃষ্টি যাকে অসুন্দর মনে করে, তাদের ক্ষেত্রে লাল পরিধান কোন প্রভাব ফেলে না৷

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট