,

রডের বদলে বাঁশ দিয়ে সরকারি ভবন নির্মাণ

17394-bamboo-11চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গার দর্শনায় বাঁশ ও পরিত্যক্ত সুরকি দিয়ে উদ্ভিদ সঙ্গনিরোধ কেন্দ্রের অফিস কাম ল্যাবরেটরি ভবন নির্মাণ করা হচ্ছে বলে অভিযোগ করেছে এলাকাবাসী।
বৃহস্পতিবার এ অভিযোগের সত্যতা খুঁজে পেয়ে ভবনটির নির্মাণ কাজ বন্ধ করার নির্দেশ দিয়েছেন প্রশাসন ও কৃষি বিভাগের কর্মকর্তারা।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চুয়াডাঙ্গার উপ-পরিচালক নির্মল কুমার দে জানান, ভবনটি পরিদর্শন শেষে মহাপরিচালকের নির্দেশে নির্মাণ কাজ আপাতত বন্ধ রাখা হয়েছে।

ঢাকার শেওড়াপাড়ার ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন লিমিটেডের (ইসিএল) তত্ত্বাবধানে ঠিকাদারী প্রতিষ্ঠান জয় কনস্ট্রাক্শন ভবনটি নির্মাণ কাজ করছে বলে জানা গেছে। ইসিএলের প্রতিনিধি রবিউল ইসলাম জানান, তার অজান্তেই এসব অনিয়ম হয়েছে। এতে ঠিকাদারী ও তত্ত্বাবধানকারী প্রতিষ্ঠানের মান ক্ষুন্ন হয়েছে।

তবে লুপ লাইনে সমস্যা হলেও পুরো ভবনে আর কোনো অয়িনম হয়নি বলেও দাবি করেন তিনি। এছাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফরিদুর রহমান জানান, এ ঘটনায় জড়িতদের আইননের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা প্রয়োজন।

বাংলাদেশ সরকারের নিজস্ব অর্থায়নে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর দুই কোটি ৪১ লাখ টাকা ব্যায়ে গত ডিসেম্বর মাসে ভবনটি নির্মাণ কাজ শুরু করে। আগামী জুন মাসে ভবনটি হস্তান্তরের কথা রয়েছে। আ/সং

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা