,

হালুয়াঘাটে পুলিশের সাথে ভারতীয় বিচ্ছিন্নতাবাদীদের গুলি বিনিময়

 
নিজস্ব প্রতিবেদক : ময়মনসিংহের সীমান্তবর্তী হালুয়াঘাটের চরবাঙ্গালীয়ায় ভারতীয় বিচ্ছিন্নতাবাদী সংগঠন গারো ন্যাশনাল লিবারেশন আর্মির (জিএনএলএ) সদস্যদের সাথে পুলিশের গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে। বুধবার দিবাগত রাত পৌনে ১২টার দিকে গুলি বিনিময়ের ঘটনায় সুবেস চিসিম ওরফে বেস (২৫) নামে জিএনএলএ’র এক সদস্য আহত হলে গুলিভর্তি বিদেশি পিস্তলসহ তাকে আটক করা হয়। তিনি হালুয়াঘাট উপজেলার ভুটিয়াপাড়া গ্রামের অর্জুন তজুর ছেলে।

Mymensingh0000
গোয়েন্দা পুলিশের পক্ষ থেকে সাংবাদিকদের কাছে পাঠানো স্বাক্ষরবিহীন এক প্রেস নোটে বলা হয়েছে, বিডি’র এসআই মনিরুজ্জামান গোপন সংবাদে জানিতে পারেন যে হালুয়াঘাটের চরবাঙ্গালীয়া এলাকায় একদল অবৈধ অস্ত্রধারী সন্ত্রাসী অবৈধ অস্ত্র ক্রয়-বিক্রয় করছে। সংবাদের সত্যতা যাচাই ও আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ডিবি’র ওসি ইমারত হোসেন গাজীর নেতৃত্বে একদল পুলিশ বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে চরবাঙ্গালীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে পৌঁছা মাত্রই অস্ত্রধারী সন্ত্রাসীরা পুলিশের উপস্থিতি টের পেয়ে এলোপাতাড়ি গুলিবর্ষণ করতে থাকে। এসময় ডিবি’র এসআই মনিরুজ্জামান দুই রাউন্ড ও কনস্টেবল জাকির পাঁচ রাউন্ড শর্টগানের গুলিবর্ষণ করে। এক পর্যায়ে সন্ত্রাসীরা পিছু হটে এবং পালানোর সময় আহত অবস্থায় গুলিভর্তি বিদেশী পিস্তলসহ সুবেস চিসিম ওরফে বেসকে (২৫) ঝাপটে ধরে পুলিশ। গোলাগুলির শব্দে উৎসুক জনতা ঘটনাস্থলে ছুটে আসে এবং তাদের সহায়তায় অন্য সন্ত্রাসীদের গ্রেফতারের চেষ্টা করা হয়।

 
ডিবি’র ওসি ইমারত হোসেন গাজী সাংবাদিকদের জানান, প্রাথমিক তদন্তে জানা যায় গ্রেফতারকৃত সুবেস চিসিম ওরফে বেস ভারতীয় বিচ্ছিন্নতাবাদী সংগঠন গারো ন্যাশনাল লিবারেশন আর্মির (জিএনএলএ) সক্রিয় সদস্য এবং হালুয়াঘাট উপজেলার ভুটিয়াপাড়া গ্রামের অর্জুন তজুর ছেলে। তার নামে একাধিক মামলা রয়েছে বলেও জানান তিনি।
এরআগে অভিযানে অংশ নেয় জেলা গোয়েন্দা পুলিশের এসআই মফিজুল ইসলাম সাংবাদিকদের জানান, সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটানো হতে পারে এমন গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল হালুয়াঘাটের সীমান্তবর্তী চরবাঙ্গানিয়া স্কুল এলাকায় অভিযানে গেলে সন্ত্রসীদের সাথে গুলিবিনিময়ের ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে এক রাউন্ড গুলিভর্তি একটি বিদেশী পিস্তলসহ একজনকে আটক করা হয়।
এব্যাপারে হালুয়াঘাট থানায় অস্ত্র আইনের ১৯ (ক) ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

নবীনগর সাধু সঙ্গের উদ্যোগে লঞ্চযোগে আনন্দ ভ্রমণ: নদীর বুকে ফিরে দেখা স্মৃতি, সংস্কৃতি ও সম্প্রীতির অনন্য আয়োজন

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা