,

আন্দোলনের মাথায় চুয়েট বন্ধ

 

নিজস্ব প্রতিবেদক : নয় দফা দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের ছয় দিনের মাথায় চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) স্নাতক পর্যায়ের সব শিক্ষা কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। একই সাথে বিকেল ৩টার মধ্যে চারটি ছাত্র হল এবং শুক্রবার সকাল ১০টার মধ্যে একটি ছাত্রী হল খালি করতে নির্দেশ দেয়া হয়েছে।

1404983211

 

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগের সহকারী পরিচালক মোহাম্মদ ফজুলর রহমান জানান, বৃহস্পতিবার দুপুরে ভাইস চ্যান্সেলর-ভিসি মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে বিভাগীয় প্রধান ও হল প্রভোস্টদের নিয়ে এক জরুরি সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়।তিনি বলেন, ‘স্নাতক পর্যায়ের সব শিক্ষা কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে। তবে স্নাতকোত্তর ও উচ্চ পর্যায়ের শিক্ষা কার্যক্রম চলবে।’

 

এদিকে বিশ্ববিদ্যালয় বন্ধের এ ঘোষণা প্রত্যাখান করে অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছে আন্দোলনকারী শিক্ষার্থীরা। সকাল ৯টা থেকে বিশ্ববিদ্যালয়ের গোল চত্বর এলাকায় তাদের এই অবস্থান কর্মসূচি শুরু হয়।আন্দোলনকারী শিক্ষার্থীরা বলেন, বিশ্ববিদ্যালয় বন্ধের কোনো ‘যৌক্তিক কারণ’ থাকতে পারে বলে তারা মনে করেন না। আমরা শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করছি। কোনো বিশৃঙ্খলা হয়নি। আমরা বন্ধের ঘোষণা মানি না।

 

গত ২৯ মার্চ সড়ক দুর্ঘটনায় বিশ্ববিদ্যালয় স্থাপত্য বিভাগ চতুর্থ বর্ষের শিক্ষার্থী মো. মোহাইমিনুল ইসলাম সিয়াম নিহত হওয়ার পর থেকে ক্যাম্পাসে টানা আন্দোলনে রয়েছেন শিক্ষার্থীরা। আট দফা দাবিতে তাদের এই আন্দোলনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম কার্যত অচল হয়ে আছে।শিক্ষার্থীর আট দফা দাবির মধ্যে রয়েছে- দুর্ঘটনার জন্য দায়ী চালককে গ্রেফতার, চট্টগ্রাম নগরী থেকে ক্যাম্পাস পর্যন্ত বিআরটিসি বাস চালু, ছয় নম্বর রুটের মিনিবাস রুটকে মদুনাঘাট থেকে বাড়িয়ে বিশ্ববিদ্যালয় গেট পর্যন্ত করা, কাপ্তাই রোডে তিন চাকার লেগুনা, অনিবন্ধিত অটোরিকশা চলাচল বন্ধ, স্পিড ব্রেকার ও ট্রাফিক চেকপোস্ট স্থাপন, রাস্তার সম্প্রসারণ ও সংস্কার এবং বিশ্ববিদ্যালয়ে মেডিকেল সেন্টার স্থাপন ও অ্যাম্বুলেন্স রাখা।

 

 

বিশ্ববিদ্যালয়ের ছাত্র কল্যাণ পরিচালক আশুতোষ সাহার অপসারণের দাবিও যোগ করা হয়েছে এই আট দফার মধ্যে।সর্বশেষ বুধবার রাউজান উপজেলার নোয়াপাড়া পথেরহাট এলাকায় আরেক সড়ক দুর্ঘটনায় বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার প্রকৌশল বিভাগের প্রভাষক শায়লা শারমিন, ফারজানা ইফু ও নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী জারিন তাসনিম অর্পা আহত হন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে