,

বিহারে লঙ্কাকাণ্ড মদ না পেয়ে !

আন্তর্জাতিক ডেস্ক : রাজ্যজুড়ে মদের আসর। ছোট থেকে শুরু করে বড়, সবাই নিয়মিত মদ্যপানে ব্যস্ত। নেশা ছাড়াতে মঙ্গলবার ভারতের বিহার রাজ্যে মদ নিষিদ্ধ করা হয়। এরপরে যা ঘটেছে রীতিমতো অবিশ্বাস্য! ওইদিন রাত থেকে মদ না পেয়ে এখন পর্যন্ত বিহারে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি রয়েছে সাড়ে সাতশ মানুষ।

bihar20160407131313

 

এদের মধ্যে একজন তো লঙ্কাকাণ্ড ঘটিয়েছেন; মদ না পাওয়ায় আস্ত সাবান খেয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। মদ নিষিদ্ধের পরপরই বিহারের এই চিত্র এখন দেশটির গণমাধ্যমেও বেশ আলোচনার বিষয়ে পরিণত হয়েছে। রাজ্যজুড়ে শুরু হয়েছে মারাত্মক মদ প্রত্যাহার কর্মসূচি। ইতোমধ্যেই রাজ্যের বিভিন্ন হাসপাতালে ৭৫০ রোগী উইথড্রয়াল সিম্পটমস-এ ভুগছে। চিকিত্ৎসকরা বলছেন, মদ না পেয়ে কারও শরীর কাঁপছে। মুখ বিকৃত হয়ে যাচ্ছে। কেউ কেউ পরিবারের লোকজনকেও চিনতে পারছেন না। এক ব্যক্তি মদ না পেয়ে গোটা সাবান খেয়ে ফেলেছেন। শারীরিক অবস্থা গুরুতর।

 

প্রশাসনের কর্মকর্তারা বলছেন, রাতেই ৭৫০ জনকে সরকারের বিভিন্ন ডি-অ্যাডিকশন সেন্টারে ভর্তি করা হয়। এক চিকিৎসক জানান, এক ব্যক্তি তার পরিবারের লোকদের কিছুতেই চিনতে পারছেন না। তিনি প্রত্যেকদিন ৬০০ থেকে ১২শ মিলিলিটার দেশি মদ খেতেন। মদ নিষিদ্ধ হওয়ার পর থেকেই অসুস্থ হয়ে পড়েছেন তিনি।

 

১৭ বছর বয়সি এক কিশোরের মা বলেন, আমার ছেলে প্রত্যেকদিন গলা পর্যন্ত মদ খেত। মঙ্গলবার রাতে মদ না পেয়ে হাতের কাছে যা পাচ্ছে, তাই খাচ্ছে। এমনকি মরিচও বাদ দিচ্ছে না। প্রচন্ড মারধর করছে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা