,

মমতার সরকার টাকা ও মৃত্যুর : মোদি

 

আন্তর্জাতিক ডেস্ক :পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জি নেতৃত্বাধীন সরকারকে দুর্নীতিগ্রস্তদের সরকার বলে মন্তব্য করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৃহস্পতিবার দুপুরে উত্তরবঙ্গে দলীয় প্রার্থীর প্রচারণার সময় তৃণমূল সরকারের নেতা-নেত্রীদের দুর্নীতির খতিয়ান তুলে ধরে তিনি ওই মন্তব্য করেন। এ সময় প্রয়োজনে মমতাকে রাজ্যের শাসন ক্ষমতা থেকে সরানোরও দাবি জানান মোদি।

modi20160407104045

 

নরেন্দ্র মোদি বলেন, একটি ভেঙে পড়া সেতুর নিচে মানুষ চাপা পড়ে আছেন আর সেখানে গিয়েই মমতা ব্যানার্জি রাজনীতি করছেন। মমতা সেখানে দাঁড়িয়ে বলছেন, ওই উড়ালসেতু বামফ্রন্টের সময় নির্মাণ করা হয়েছে।নির্বাচনের আগে মমতার ঢালাও ফিতা কাটার সমালোচনা করে ক্ষমতাসীন বিজেপির এই শীর্ষ নেতা বলেন, আপনি যখন বামফ্রন্টের সময় তৈরি করা সেতুর ফিতা কাটেন, তখন মানুষকে বলেন আপনাদের জন্য এই সেতু নির্মাণ করলাম। কিন্তু যখন ভেঙে পড়ে তখন আপনি বলেন, এই সেতু বামফ্রন্ট বানিয়েছে।

 

 

মোদি বলেন, মমতা ব্যানার্জির এই দ্বৈত চেহারা এখনো মানুষ দেখতে পাচ্ছে। তার দলের নেতাদের ঘুষ নিতে দেখেছেন ভারতবাসী। সেগুলো টেলিভিশনের পর্দায় দিন-রাত প্রচারিত হচ্ছে। আসলে মা-মাটি মানুষের সরকার এখন টাকা এবং মৃত্যুর সরকার। মমতা ব্যানার্জির আর সরকারে থাকার অধিকার নেই।

 

উল্লেখ্য, বৃহস্পতিবার পশ্চিমবঙ্গের জলাপাইগুড়ির মাদারিহাটে প্রথম সভা করেন মোদি। পরে শিলিগুড়িতে নির্বাচনী সভা শেষে দক্ষিণবঙ্গের বর্ধমানের আসানসোলে নির্বাচনী সভায় যোগ দেবেন তিনি। পশ্চিমবঙ্গের ছয় দফার বিধানসভা নির্বাচনের প্রথম দফা নির্বাচনের প্রচারে গত ২৭ মার্চ মেদেনীপুরের খগড়পুরের প্রচারসভায় অংশ নিয়েছিলেন মোদি।

এ জাতীয় আরও খবর

নবীনগর সাধু সঙ্গের উদ্যোগে লঞ্চযোগে আনন্দ ভ্রমণ: নদীর বুকে ফিরে দেখা স্মৃতি, সংস্কৃতি ও সম্প্রীতির অনন্য আয়োজন

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা