,

বিমানবন্দরের টয়লেট থেকে দুই কেজি সোনা উদ্ধার

 

নিজস্ব প্রতিবেদক :হযরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দরের টয়লেটে কনডমের মধ্যে রাখা স্বর্ণের ২০টি বার জব্দ করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর। বারগুলো মোট ওজন দুই কেজি। বৃহস্পতিবার সকালে কাস্টমস হলের কাছে একটি ভবনের টয়লেটের কমোডের ভেতর থেকে বারগুলো উদ্ধার করা হয়।

download (1)
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক (ডিজি) ড. মঈনুল খান জানান, সকালে বিজি- ০১৮৭ ফ্লাইটটি অবতরণের পর তল্লাশি শুরু করেন শুল্ক গোয়েন্দা সদস্যরা। এ সময় জানা যায়, টয়লেটের ভেতরে স্বর্ণের বার রাখা হয়েছে। কাস্টমস হলের কাছে একটি ভবনের টয়লেটের কমোডের মধ্যে ৩টি কনডমের প্যাকেটে বিশেষ কায়দায় মোড়ানো অবস্থায় ১০০ গ্রাম ওজনের মোট ২০টি বার উদ্ধার করা হয়।তিনি আরও জানান, কনডমে মোড়ানো স্বর্ণের বারগুলো কমোডের ময়লার মধ্যে লুকানো ছিল। স্বর্ণের বারগুলোর আনুমানিক মূল্য এক কোটি টাকা। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে