,

যারা বঙ্গবন্ধুকে কটাক্ষ করেন তারা পাকিস্তানের ভূত: তথ্যমন্ত্রী

 

নিজস্ব প্রতিবেদক : বঙ্গবন্ধুকে যারা কটাক্ষ করেন, তাদের রাজাকার, পাকিস্তানের ভূত ও নব্য রাজাকারা বলে অভিহিত করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। তিনি বলেন, ইতিহাস চর্চা করলে নতুন ইতিহাসের জন্ম হয়। জাতির পিতা বঙ্গবন্ধুকে নিয়ে আরও আলোচনা ও চর্চা বাড়াতে হবে। কেননা তিনি নিজেই একটি ইতিহাস। বৃহস্পতিবার সকালে বাংলা একাডেমিতে ‘মহান স্বাধীনতা দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৭ তম জন্মবার্ষিকী’ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

131313
তথ্যমন্ত্রী বলেন, ’৭৫-এর পরের প্রজন্ম ’৬৯-এর গণঅভ্যুত্থানের কথা জানেন না, ’৭০ এর নির্বাচনের কথা জানেন না। কিন্তু তারা মুক্তিযুদ্ধের কথা জানেন। নতুন প্রজন্মের কাছে জাতির পিতার ইতিহাস আরও তুলে ধরতে হবে।জাতীয় গ্রন্থ কেন্দ্রের সাবেক পরিচালক ও কবি অসীম সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য নূহ-উল আলম লেলিন ও স্বাধীনতা পদকপ্রাপ্ত শিল্পী হাসান ইমাম।

 

হাসানুল হক ইনু আরও বলেন, গণতন্ত্রের চর্চা না করলে গণতন্ত্রের শরীরে ধূলা পড়ে যায়, সেজন্য সবসময় গণতন্ত্রের চর্চা করতে হবে। এছাড়া জাতীয়তাবাদ, অসাম্প্রদায়িকতা ও সমাজতন্ত্রেরও চর্চা করতে হবে।

এ জাতীয় আরও খবর

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা

এসএসসি পরীক্ষা শুরু ১৪ মার্চ

সরকারকেও দায়িত্বশীল হতে হবে: জামায়াত আমির

রাষ্ট্রপতির সঙ্গে প্রধান বিচারপতির সাক্ষাৎ

নবীনগর সাধু সঙ্গের উদ্যোগে লঞ্চযোগে আনন্দ ভ্রমণ: নদীর বুকে ফিরে দেখা স্মৃতি, সংস্কৃতি ও সম্প্রীতির অনন্য আয়োজন

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী