,

সরাইলে প্রতীক বরাদ্ধে : সরব আওয়ামীলীগ, নিরব বিএনপি

Union electionসরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : গতকাল ছিল প্রতীক বরাদ্ধের দিন। বড় দলের মনোনয়ন প্রাপ্তরা আগেই পেয়ে গেছেন দলীয় প্রতীকের পত্র। রিটার্নিং অফিসারের সাথে শুধু নিয়ম রক্ষার সাক্ষাত করতে এসেছিলেন প্রার্থীরা। তাই মিছিল শোডাউন শ্লোগানে সরব ছিল স্বতন্ত্র, জাতীয় পার্টি, আওয়ামীলীগ ও তাদের বিদ্রোহী প্রার্থীরা। তবে একদম নিরব ছিল বিএনপি’র মনোনয়ন প্রাপ্তরা। কিছু প্রার্থী সদরে আসেননি। যারা এসেছেন তাদের সকলেই অটোরিকশায় করে ২/৩ জন। কেউ এসেছেন রিকশায় করে শুধু একা। মুখে কোন শব্দ নেই। ডানে বামে তাকাচ্ছেন। পরে আস্তে করে প্রবেশ করছেন রিটানিং অফিসারের কক্ষে। সাক্ষাত শেষে বেরিয়ে আসছেন। তাদের চোখে মুখে কেমন যেন হতাশার চাপ। অজানা আতঙ্ক কুড়ে খাচ্ছে। চুন্টা ইউনিয়নের বিএনপি’র মনোনয়ন প্রাপ্ত মোঃ জয়নাল উদ্দিন রাজু বলেন, আমাদের উপর এমনিতেই অনেক হুমকি ধমকি। দ্রুত নির্বাচন শেষ হয়ে যাবে। জেলে যেতে হবে। সরকারি দল এমনিতেই পাশ। আচরন বিধির ফাঁদে ফেলে যে কোন হেনস্তা করতে পারে। তাই নিরবে সাক্ষাত। উপজেলা বিএনপি’র সাধারন সম্পাদক মোঃ আনোয়ার হোসেন প্রতীক বরাদ্ধের দিনে নিরব থাকার কথা স্বীকার করে বলেন, বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে আমাদের নেতা কর্মীরা আতঙ্কে সময় পার করছে। এ ছাড়া আচরন বিধিটা তো বিএনপি’র উপর বেশী আরোপিত হবে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে