,

সরাইলে প্রতীক বরাদ্ধের দিনে ভ্রাম্যমান আদালত আচরন বিধি লঙ্গনের দায়ে জরিমানা

download (90)সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : সারা দেশে তৃতীয় ধাপের নির্বাচনে রয়েছে সরাইল। গতকাল বৃহস্পতিবার ছিল প্রতীক বরাদ্ধের দিন। সকাল থেকে উপজেলা সদরের প্রধান ফটকে বসেছিল ভ্রাম্যবান আদালত। ওই আদালত পরিচালনা করেছেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোঃ মাঈনুল আবেদীন। আদালত সূত্র জানায়, প্রতীক বরাদ্ধ নিতে আসা প্রার্থী ও সমর্থকদের আচরন বিধি লঙ্গনের দায়ে ২ হাজার টাকা, প্রকাশ্যে ধুঁমপানের জন্য ৮ জনের কাছ থেকে ২ হাজার ৪’শ টাকা এবং অবৈধ পার্কিং ড্রাইভিং এর অপরাধে ৭টি মটরযান থেকে ৫ হাজার টাকা । মোট ৯ হাজার ৪’শ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। উপজেলা সদরে ভ্রাম্যমান আদালত বসার খবরে অনেক চেয়ারম্যান ও ইউপি সদস্য পদ প্রার্থীরা তাদের গাড়ি বহর নিয়ে সদরে প্রবেশ করেননি। আশপাশের খালি জায়গায় বা মাঠে গাড়ি রেখে মিছিল করে এসেছেন। তবে সকাল সাড়ে ৮টা থেকে ১০টা পর্যন্ত অবাধে উপজেলা চত্বরে প্রবেশ করেছে অটোরিকশা, মাইক্রোবাস, পিক-আপ ভ্যান ও ট্রাক্টরের মিছিল। ওইসব মিছিলে অংশগ্রহনকারীর অধিকাংশ ছিল শিশু ও কিশোর। যাদের এখনো ভোট হয়নি।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা