,

সরাইলে দেওয়াল ভেঙ্গে স্বর্ণের দোকানে দূর্ধর্ষ চুরি ১২ লক্ষাধিক টাকার মালামাল লুট

download3333সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : সরাইলে দোকানের দশ ইঞ্চি দেওয়াল ভেঙ্গে স্বর্ণের দোকানে অভিনব কায়দায় দূর্ধর্ষ চুরি হয়েছে। গত বুধবার দিবাগত গভীর রাতে থানা থেকে মাত্র দুই’শ গজ দূরে সরাইল সদরের প্রধান সড়কের পাশে অন্নদা স্কুল মার্কেটে এ ঘটনা ঘটেছে। সব মিলিয়ে দোকান থেকে ১২ লক্ষাধিক টাকার মালামাল লুটে নিয়েছে চুরের দল। অন্নপূর্ণা শিল্পালয়ের মালিক পলু জানায়, অন্যান্য দিনের মত গত বুধবার রাতেও কাজ কর্ম শেষ দোকানের বাহিরের দিকে তালা দিয়ে সে বাড়ি চলে যায়। দোকানে ছিল ২৫ ভরি ওজনের স্বর্ণালঙ্কার, ৪০ ভরি রোপা ও নগদ দেড় লাখ টাকা। গতকাল বৃহস্পতিবার সকালে দোকান খুলে ভিতরে প্রবেশ করে দেখে কিছুই নেই। লোহার সিন্ধুক ও টাকার ড্রয়ার ভাঙ্গা। শোকজে কোন স্বর্ণ ও রোপার জিনিষ নেই। খালি প্যাকেট গুলো ফ্লোরে পড়ে আছে। প্রথমে কবরস্থান থেকে পেছনের দিকের ১০ ইঞ্চি ইটের তৈরী দেওয়াল ভেঙ্গেছে। পরে হার্ডবোর্ড কেটে দোকানে প্রবেশ করেছে চুরেরা। বিদ্যুত ব্যবহার করে মেশিনের সাহায্যে লোহার তৈরী শক্তিশালী সিন্ধুক ভেঙ্গে সকল স্বর্ণালঙ্কার ও নগদ টাকা নিয়ে পেছনের দিকেই বেরিয়ে গেছে। অথচ রাতে এ সড়কে পুলিশি টহলের সাথে চলে প্রাইভেট পাহারা। পলু কান্না জড়িত কন্ঠে বলেন, সর্বনাশ হয়ে গেছে। আমি ক্ষুদ্র ব্যবসায়ি। এখন পথে বসা ছাড়া আমার আর কোন উপায় নাই। সরাইল থানার অফিসার ইনচার্জ রুপক কুমার সাহা বলেন, বিষয়টি শুনে ঘটনাস্থল পরিদর্শন করেছি। দোকান মালিকের সাথে কথা বলেছি। তদন্ত করছি।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা