,

ফ্রান্সে যৌনতা কিনলে জরিমানা হবে ক্রেতাদের

160407040421_france_prostitution_640x360_reuters_nocreditডেস্ক রিপোর্ট : অর্থের বিনিময়ে যৌনতা কিনলে, যৌনকর্মী নয়, সেই ক্রেতাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার একটি আইন পাস করেছে ফ্রান্স। খবর-বিবিসি’র।
নতুন আইনে যারা কোন যৌনকর্মীর কাছ থেকে সেবা নেবেন, সেই ক্রেতা বা খদ্দেরদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলেও ৩ হাজার ৭৫০ ইউরো বা প্রায় চার লাখ টাকা পর্যন্ত জরিমানা হতে পারে।
যৌনকর্মীদের নানা সমস্যার বিষয়ে এই দণ্ডপ্রাপ্তদের বাধ্যতামূলক ক্লাসেও অংশ নিতে হবে।
তবে দেশটিতে থাকা ত্রিশ হাজারের বেশি যৌনকর্মীকে অপরাধী নয়, বরং ভুক্তভোগী হিসাবে বিবেচনা করা হয়েছে।
এর আগের আইনে এ ধরণের ঘটনায় যৌনকর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হতো। কিন্তু এখন কর্মীদের বিরুদ্ধে নয়, তাদের ক্রেতাদের বিরুদ্ধেই ব্যবস্থা নেয়া হবে।
বিলটির পক্ষে ভোট দেয়া একজন সংসদ সদস্য বলছেন, এই আইনের উদ্দেশ্য এটাই যাতে, যেসব যৌনকর্মীরা এই পেশা ছেড়ে যেতে চান, তারা যেন সেই সুযোগ পান। কারণ এটি মানব পাচারকারীদের বিরুদ্ধে সহায়ক হবে।
দুই বছর আগে আইনটি পাসের উদ্যোগ নেয়া হলেও, পার্লামেন্টের দুই কক্ষের মত ভিন্নতার কারণে সেটি আলোর মুখ দেখেনি।তবে আইনের বিরুদ্ধে যৌনকর্মীদের একটি দল পার্লামেন্টের বাইরে সমাবেশ করেছে।
তাদের হাতে লেখা ব্যানারে লেখা ছিল, ‘আমাকে মুক্ত করার দরকার নেই। আমি নিজেই নিজের দেখভাল করতে পারবো।’

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা