,

সর্বহারা দলের ২ সদস্য নিহত `বন্দুকযুদ্ধে’

 
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইল সদর উপজেলার যুগনী গ্রামে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ সর্বহারা দলের দুই সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় র‌্যাবের দুই সদস্য আহত হয়েছে।বুধবার রাত একটার দিকে বাঘিল ইউনিয়নের যুগনী হাটের কাছে ‘বন্দুকযুদ্ধে’র এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- সর্বহারা দলের সদস্য ফজলু ড্রাইভার ও উজ্জ্বল মিয়া।

 

2016_03_10_09_43_32_zI2yNgjESn8UYyvDCJxDNZKfagyVrM_original

টাঙ্গাইল র‌্যাব-১২ কোম্পানী কমান্ডার মহিউদ্দিন ফারুকী জানান, গোপন সংবাদের ভিত্তিতে যুগনী গ্রামে অভিযান চালালে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে সর্বহারা দলের সদস্যরা র‌্যাবকে লক্ষ্য করে গুলি চালায়। এ সময় উভয় পক্ষের ‘বন্দুকযুদ্ধে’ সর্বহারা দলের সদস্য ফজলু ড্রাইভার ও উজ্জ্বল মিয়া নিহত হন। ঘটনাস্থল থেকে র‌্যাব একটি রিভলবার ও একটি বিদেশি পিস্তল উদ্ধার করে। নিহত ফজলু ড্রাইভারের বিরুদ্ধে বিভিন্ন থানায় ২০টি হত্যা মামলা রয়েছে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা