,

এতো দামি গাড়ি! কে এই সেলিব্রেটি?

vangla-gar_108412নিজস্ব প্রতিবেদক : রাজধানীর গুলশান এলাকা থেকে আজও একটি দামি গাড়ি জব্দ করেছে শুল্ক গোয়েন্দা বিভাগ। পোর্শা মডেলের গাড়িটি একজন সেলিব্রেটি মডেল ব্যবহার করতেন।তবে কে এই সেলিব্রেটি সে ব্যাপারে মুখ খুলছেন না গোয়েন্দা বিভাগের কর্মকর্তা।তবে এই তারকা বিশিষ্ট ব্যবসায়ী মহসিনের স্ত্রী বলে জানা গেছে।আগের দিনও গুলশান থেকেই বিএমডব্লিউ এক্স ফাইভ মডেলের আরেকটি দামি গাড়ি জব্দ করে গোয়েন্দ বিভাগ।তবে জব্দ করা গাড়ি দু’টি স্বামী-স্ত্রী ব্যবহার করতো কি না তা জানা যায়নি।শুল্ক গোয়েন্দারা বলছেন, এ ধরনের শতাধিক গাড়ি বাংলাদেশে এখনও রয়েছে।আমাদের অভিযান চলবে।

গোয়েন্দা বিভাগের কর্মকর্তারা গত দুই দিন বিশেষ অভিযান চালিয়ে বহুমূল্যের গাড়ি দুটি জব্দ করে।তারা বলছেন, পর্যটকদের জন্য শুল্কমুক্ত সুবিধায় বিদেশ থেকে গাড়ি আনার যে সুবিধা রয়েছে, তারই অপব্যবহার করে এসব দামি গাড়ি ব্যবহার করা হয়।

কিন্তু নিয়ম অনুসারে এসব গাড়ি পর্যটকদের জন্য ‘কার্নেট ডি প্যাসেজ’ সুবিধায় এনে আবার দেশের বাইরে ফেরত নিয়ে যাওয়ার কথা। কিন্তু তা না করে দেশের ভেতরে এসব গাড়ি ব্যবহার করা হচ্ছিল।

শুল্ক গোয়েন্দা বিভাগের মহাপরিচালক ড.মইনুল খান ঢাকাটাইমসকে এর সত্যতা স্বীকার করলেও সেলিব্রেটির নাম প্রকাশ করেননি।ঐ সেলিব্রেটি একজন ব্যবসায়ীর স্ত্রী বলে তিনি জানান। তিনি বলেন, এ ধরনের গাড়ি ব্যবহার করে ধরা পড়লে পণ্যটি বাজেয়াপ্ত করার বিধান রয়েছে।সেই সঙ্গে পণ্য-মূল্যের ১০ গুণ পর্যন্ত জরিমানা করার বিধান রয়েছে। এছাড়া অপরাধীর বিরুদ্ধে মানি লন্ডারিং আইনে এবং ফৌজদারি আইনে বিচার করার বিধান রয়েছে আইনে। এর শাস্তি ১২ বছর পর্যন্ত জেল এবং জরিমানা দুটোই হতে পারে।

কর্মকর্তারা জানান, এর আগে মঙ্গলবার বিএমডব্লিউ মডেলের যে গাড়িটি জব্দ করা হয় সেটি ব্যবহার করছিলেন একজন ব্যবসায়ী।এগুলো বাংলাদেশেই থেকে গেছে এবং ভুয়া রেজিস্ট্রেশন করে শুল্ক ফাঁকি দিয়ে ব্যবহার করা হচ্ছে।

এ ধরনের একশোর ওপরে গাড়ি আছে এবং এর মাধ্যমে ১০০ কোটি টাকার ওপর শুল্ক ফাঁকি দেয়া হচ্ছে। বিষয়টি অপরাধ, তাই এর বিরুদ্ধে অভিযান চালানো হচ্ছে।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা