,

যুক্তরাষ্ট্রের সহযোগিতায় বাড়বে বিমানবন্দরের নিরাপত্তা

Shahjalal-Airport_4_1নিউজ ডেস্ক : বিমানবন্দরের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রে, জাপানসহ বাংলাদেশের সঙ্গে সহযোগী অন্য দেশগুলোর সঙ্গেও আলোচনা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তায় আন্তর্জাতিক মান নিশ্চিত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

এরই অংশ হিসেবে বিমানবন্দরের নিরাপত্তা জোরদারের জন্য যুক্তরাষ্ট্রের প্রস্তাব অনুযায়ী দুটি আলাদা ওয়ার্কিং গ্রুপ গঠন করা হচ্ছে।

এ ছাড়া যুক্তরাষ্ট্রের সঙ্গে বিমানবন্দরের নিরাপত্তাবিষয়ক একটি সমঝোতা স্মারক সইয়ের কথাও বিবেচনা করছে সরকার। বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত তিনটি আলাদা বৈঠকে এ বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে।

এর মধ্যে সকালে পররাষ্ট্রসচিব মো. শহীদুল হকের সভাপতিত্বে যুক্তরাষ্ট্রের সঙ্গে সহযোগিতা বাড়ানোর বিষয়ে একটি আন্তমন্ত্রণালয় বৈঠক হয়েছে। বিকেলে ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট পররাষ্ট্রসচিবের সঙ্গে তাঁর দপ্তরে বৈঠক করেন।

বিকেলে বিমানবন্দরের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বেসামরিক বিমান পরিবহনমন্ত্রী রাশেদ খান মেনন ও পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী একটি বৈঠক করেন। বৈঠকে দুই মন্ত্রণালয়ের সচিব ছাড়াও কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তা উপস্থিত ছিলেন।

বেসামরিক বিমান পরিবহনমন্ত্রী রাশেদ খান মেনন বলেন, বিমানবন্দরের সামগ্রিক নিরাপত্তায় সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপ নিয়ে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে।

এ সময় প্রস্তাব এসেছে, যুক্তরাষ্ট্রের দেওয়া ওয়ার্কিং গ্রুপ গঠনের আগে বিমানবন্দরের নিরাপত্তায় বাংলাদেশের সঙ্গে সহযোগী অন্য দেশগুলোর সঙ্গেও আলোচনা করা বিষয়টি চূড়ান্ত করা যেতে পারে।

বিমান নিরাপত্তার জন্য বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে সমঝোতা স্মারক সই নিয়ে জানতে চাইলে পররাষ্ট্রসচিবের সঙ্গে বৈঠক শেষে মার্শা বার্নিকাট সাংবাদিকদের বলেন, এ বিষয়টি নিয়ে তাঁদের আলোচনা হয়েছে।

বিশেষ করে বেসামরিক বিমান পরিবহনের ক্ষেত্রে যুক্তরাজ্য, জাপানসহ বিভিন্ন দেশকে নিয়ে বাংলাদেশের সঙ্গে তাঁরা কাজ করছে। এ ক্ষেত্রে তাঁরা কী অর্জন করতে চায়, তা নিয়ে আলোচনা করে ঠিক করতে হবে, যাতে করে উদ্যোগগুলো সাংঘর্ষিক না হয়। এখন কমিটি দুটি গঠন করা হবে পরবর্তী কাজ।

বার্নিকাট পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের বলেন, বাংলাদেশের বিভিন্ন মন্ত্রণালয়, সংস্থা ও বিভিন্ন দেশের দূতাবাসের প্রতিনিধিদের নিয়ে নিরাপত্তা-সংক্রান্ত প্রস্তাবিত দুটি ওয়ার্কিং কমিটি গঠন করা হবে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে