,

সর্বোচ্চ সেনা পদক পেল সেই কুকুর!

45454আন্তর্জাতিক ডেস্ক : লুক্কা নামের ১২ বছর বয়সী জার্মানের এক কুকুর যুক্তরাষ্ট্রের মেরিন কোপের হয়ে ছয় বছর দেশের কাজে সেবা করেছেন। কিন্তু দেশ সেবায় নিয়োজিত এই কুকুর আফগানিস্তানে রাস্তার পাশের এক বোমা হামলার কারণে নিজের পা হারিয়ে ফেলেন।
লুক্কা ৬৭তম প্রাণী যে এই পদক পেয়েছেন। ১৯৪৩ সাল থেকে এই পদক দেয়ার প্রথা চলে আসছে। লুক্কা যখন যেখানে বোমা খুজতে গিয়েছেন সে সফল হয়েছে। তিনি কর্মরত অবস্থায় তার আশেপাশের কোন মানুষের বোমার কারণে ক্ষতি হয় নি। ২০১২ সালে লুক্কার পা হারানোর পর বুকে অনেক ব্যথা শুরু হয়। তারপর থেকে তাকে চাকরি থেকে অবসর দেয়া হয়।

লুক্কার মালিক ক্রিস উইলিংহাম লুক্কার সাথে লন্ডনে যেয়ে এই পদক গ্রহণ করেন। ক্রিস বলেন, ‘লুক্কা অনেক বুদ্ধিমান, অনুগত এবং একটি অনুসন্ধান কুকুর হিসাবে আশ্চর্যজনক ড্রাইভ ছিল। তার কারণে আমি আজ আমার পরিবারের সাথে জীবিত বাস করছি। আমি তার সাথে থাকতে পেরে নিজেকে সৌভাগ্যবান মনে করি। আমি তার অবসরে খুব ভালভাবে রাখতে চাই।’

লুক্কা এবং ক্রিস একসাথে ইরাকে অনেক অভিযান চালিয়েছেন। ২০১১ সালে তাদের আফগানিস্তানে ট্রান্সফার করা হয়। আফগানিস্তানে তারা ৭৫ বার টহল করে বোমা আবিষ্কার করেন। কিন্তু ২০১২ সালে সেই বোমার আঘাতে লুক্কার এক পা হারায়।–সুত্র: মেট্রো।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা