,

কসবায় পৃথক দুটি সংঘর্ষে আহত-৭

attackনিজস্ব প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়ার কসবায় বুধবার (৬ এপ্রিল) দুপুরে গাছের আম পাড়া নিয়ে পৃথক দুটি সংঘর্ষে এক নারীসহ সাতজন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে কসবা পৌর এলাকার কালিকাপুর গ্রামের মৃত রহিজ মিয়ার ছেলে মনির হোসেন (৩৫) কসবা রেল স্টেশন এলাকায় রেলওয়ের মালিকানাধীন আমগাছে কাটা দিয়ে বেড়া দেন। এ নিয়ে  বুধবার দুপুরে খারপাড়া গ্রামের আবদুর রহিমের ছেলে খলিল মিয়া বাধা দিলে কথা কাটাকাটি হয়। এতে উভয় পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়। খবর পেয়ে কসবা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সংঘর্ষে মনির হোসেন (৩৫), জাকির মিয়া (৩০) এবং ইউনুছ মিয়া (৫০) আহত হয়। তাদেরকে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এদের মধ্যে মনির হোসেন (৩৫) ও ইউনুছ মিয়ার (৫০) অবস্থা আশংকাজনক হওয়ায় তাদেরকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
অপরদিকের গতকাল বুধবার দুপুরে কসবা উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের সুতারমুড়া গ্রামের আজ্জম আলীর আম বাগান থেকে একই গ্রামের কফিল উদ্দিনের লোকজন জোরপূর্বক আম পাড়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে এক নারীসহ চারজন আহত হয়েছেন।
আহতরা হলেন সুতারমুড়া গ্রামের আজ্জম আলী (৬০), কফিল মিয়া (৬৫), শিল্পী আক্তার (৩০), জুয়েল মিয়া (২৫)। আহতদেরকে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে আজ্জম আলীর অবস্থা আশংকাজনক। তাকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মহিউদ্দিন বলেন, গাছের আমপাড়াকে কেন্দ্র করে সংঘর্ষের সূত্রপাত। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। কোন পক্ষই থানায় লিখিত অভিযোগ দায়ের করেনি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা