,

স্যামিকে সমর্থন গেইলের

dd4e49b8d5c0cecece354f6bf841f6e2-gayle-sammyস্পোর্টস ডেস্ক : টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতে মাঠেই ‘চ্যাম্পিয়ন’ নাচ নেচেছেন ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটাররা। নাচ পুরোপুরি থামার আগেই ক্রিকেট বোর্ডের বিষোদ্‌গারে মেতে ওঠেন অধিনায়ক ড্যারেন স্যামি। বোর্ডের অবহেলা, অসহযোগিতা নিয়ে পুরস্কার বিতরণীতেই তাঁর এমন ক্ষোভ বিস্মিত করেছে সবাইকে। বোর্ড তো ইতিমধ্যে স্যামির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার চিন্তাভাবনাও শুরু করেছে।

অবশ্য স্যামি একাই বোর্ডের সমালোচনা করছেন বললে ভুল হবে। ক্রিকেট বোর্ড নিয়ে সমালোচনায় আরও দুই সঙ্গী জুটেছে তাঁর। প্রথমে ডোয়াইন ব্রাভো স্যামির সুরে সুর মিলিয়ে বলেছিলেন, ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড হচ্ছে সবচেয়ে অপেশাদার বোর্ড। কাল তাঁদের সঙ্গে যোগ দিয়েছেন ক্রিস গেইলও। নিজের ইনস্টাগ্রামে জানালেন, ‘দুবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ী অধিনায়ক ড্যারেন স্যামির প্রতি আমার পূর্ণ সমর্থন আছে। বোর্ড সম্পর্কে তাঁর দেওয়া বক্তব্য আমি শতভাগ সমর্থন করি; কারণ, সেটি সঠিক। খেলোয়াড়দের সংগঠনেও কিছু পরিবর্তন আনা দরকার। স্যামি তো টেস্ট থেকে অবসর নিয়েই নিয়েছে। আমি তা করিনি, তবু আমি টেস্ট ও ওয়ানডে দলের জন্য যোগ্য নই। সমর্থকেরা ২০১৬ সালে ওয়েস্ট ইন্ডিজের জার্সিতে শেষবারের মতো আমাদের দেখে ফেলল। ২০১৭-তে হয়তো আবার দেখা হবে।’
এর আগে বোর্ড জানিয়েছে, বিশ্ব চ্যাম্পিয়ন হিসেবে পাওয়া পুরো প্রাইজমানি দলের খেলোয়াড়দের মধ্যে ভাগ করে দেওয়া হবে। এতে স্বস্তি প্রকাশ করেছেন গেইল। যে ম্যাচ ফি নিয়ে মূল ঝামেলার শুরু, সেই ম্যাচ ফির পরিমাণটা গেইলের কাছে খুবই নগণ্য, ‘ভাগ্য ভালো, প্রাইজমানিটা পাচ্ছি। কারণ, বোর্ড আমাদের যে ম্যাচ ফি দিচ্ছে, তা হাস্যকর। আমি আমার ম্যাচ ফি দান করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’ সূত্র : ত্রিনিদাদ এক্সপ্রেস।

এ জাতীয় আরও খবর

নবীনগর সাধু সঙ্গের উদ্যোগে লঞ্চযোগে আনন্দ ভ্রমণ: নদীর বুকে ফিরে দেখা স্মৃতি, সংস্কৃতি ও সম্প্রীতির অনন্য আয়োজন

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা