,

এফবিআই ভুয়া বিশ্ববিদ্যালয় বানালো ভুয়া অভিবাসী ধরতে

 

আন্তর্জাতিক ডেস্ক : অবৈধ অভিবাসন নিয়ে সবসময়ই চাপের মুখে থাকে উন্নত দেশগুলো। কারণ স্বল্পোন্নত দেশ থেকে মানুষ আবাস গাড়তে চায় সেখানে। এই কাজে জড়িয়ে থাকে অভিবাসন জালিয়াতি চক্র। এই চক্রের লোকজনকে ধরতে যুক্তরাষ্ট্রে একটি ভুয়া বিশ্ববিদ্যালয় গড়ে তুলেছিল গোয়েন্দা সংস্থা এফবিআই।

2016_04_06_18_32_17_hhw7oAljoZPlIcqHo2PYClVaK1TU5U_original

 

বিবিসি জানিয়েছে, এই ভুয়া বিশ্ববিদ্যালয়ের নাম ইউনিভার্সিটি অব নর্দার্ন নিউজার্সি। সেখানকার শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা আসলে ছিলেন ছদ্মবেশী এফবিআই এজেন্ট। এজন্য তারা একটি ওয়েবসাইটও তৈরি করেছিলেন। প্রায় ৪ বছরের এই অভিযান শেষে তারা অভিবাসন চক্রের সাথে জড়িত ২১ জনকে গ্রেপ্তার করতে সক্ষম হন।

 

 

এফবিআই কর্মকর্তারা বলেছেন, এই বিশ্ববিদ্যালয়ের যে আসলে অস্তিত্ব নেই সেটা অভিযুক্তরা জানতেন কিন্তু এটা যে এফবিআইয়ের একটা ফাঁদ সেটা তারা বোঝেন নি।এই চক্রের লোকেরা শিক্ষার্থী ভিসার প্রলোভন দেখিয়ে প্রায় হাজারেরও বেশি মানুষের সাথে প্রতারণা করেছে, তাদের কাছ থেকে হাতিয়েছে প্রচুর টাকা। তালিকায় যে সমস্ত ছাত্রছাত্রীদের নাম উঠেছে তারা সবাই চীন ও ভারত থেকে যুক্তরাষ্ট্রে যেতে চাইছিল।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা