,

ডাটাবেজ হ্যাকিংয়ের ঘটনা তদন্ত করবে তুরস্ক

 

আন্তর্জাতিক ডেস্ক : তুরস্কের অনলাইনে ডাটাবেজ থেকে প্রায় ৫ কোটি নাগরিকের ব্যক্তিগত তথ্য হ্যাক করেছিল হ্যাকাররা। এর মধ্যে প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোয়ান, তার পূর্বসুরী আব্দুল্লাহ গুল এবং প্রধানমন্ত্রী আহমেত দাভুতোগলুর ব্যক্তিগত তথ্যও প্রকাশ করেছিল তারা। তবে এবার তুরস্কের সরকার এসব তথ্য ফাঁসের নেপথ্য কারণ খুঁজে বের করার উদ্যোগ গ্রহণ করেছে বলে জানিয়েছে আল জাজিরা।

2016_04_06_19_19_14_r1OIkYjFqk3uAymmJSIThvxz3gUJBC_original

বুধবার দেশটির বিচারমন্ত্রী বেকির বজডেজ ঘোষণা করেন, তথ্য ফাঁসের নেপথ্য কারণ খুঁজে বের করতে তদন্ত শুরু করেছেন। তিনি বলেন, আমরা জানি না কোথা থেকে কিভাবে ওই তথ্যগুলো ফাঁস হয়েছে। কিন্তু আমরা এর আসল কারণ খুঁজে বের করাটা উচিত বলে মনে করছি। তিনি আরো বলেন, আমরা ইতিমধ্যে তথ্য নিরাপত্তার জন্য একটি আইন প্রণয়নের কথাও ভাবছি।

 

 

একটি ভিন্ন প্রসঙ্গে তিনি আরও বলেন, তুরস্কের কোন নাগরিকের সন্ত্রাসবাদের সাথে সম্পৃক্ততার খোঁজ পাওয়া গেলে তার নাগরিকত্ব বাতিল করার একটি আইন প্রণয়নের কথাও তারা ভাবছেন। প্রেসিডেন্ট এরদোয়ানও এমন ইঙ্গিত দিয়েছিলেন। তবে বিচার মন্ত্রীর ওই বক্তব্যের কিছুক্ষণ পর প্রধানমন্ত্রী বজডেজের বক্তব্যকে সাংঘর্ষিক বলে মন্তব্য করে বলেছেন, এ ধরনের কোন পরিকল্পনা তার সরকারের নাই।

 

 

উল্লেখ্য, কোনো দেশের বিপুলসংখ্যক নাগরিকদের ব্যক্তিগত তথ্য প্রকাশের ঘটনা বিশ্বে এটিই প্রথম। ফাঁস হওয়া এসব তথ্যের মধ্যে জাতীয় পরিচয়পত্র নাম্বার, ঠিকানা, জন্ম তারিখ, বাবা-মা’র নাম রয়েছে। মূলত তুরস্ক কুর্দি ওয়ার্কাস পার্টির বিরুদ্ধে নতুন একটি যুদ্ধে জড়ানোর পর থেকে নিরাপত্তাহীনতা বোধ করছিল।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা