বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

শুক্রবার ইন্দোনেশিয়া থেকে রেলের নতুন বগি আসছে 

 

 

নিজস্ব প্রতিবেদক : রেলওয়ের পূর্বাঞ্চলে যুক্ত হচ্ছে ১০০টি মিটারগেজ নতুন বগি।ইন্দোনেশিয়া থেকে আমদানিকৃত এসব বগির প্রথম চালান আগামী শুক্রবার চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছাবে বলে রেলওয়ে সূত্রে জানা গেছে।চট্টগ্রাম রেলওয়ের পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক মকবুল আহাম্মদ রাইজিংবিডিকে জানান, রেলওয়ের উন্নয়ন ও যাত্রীসেবা বাড়াতে রেলের বহরে যুক্ত হতে যাচ্ছে ১৫০টি নতুন বগি। এর মধ্যে ১০০টি বগি যুক্ত হবে পূর্বাঞ্চলে। ইন্দোনেশিয়া থেকে অত্যাধুনিক এসব বগি আমদানি করা হচ্ছে। প্রথম ধাপে ১৫টি বগির একটি চালান শুক্রবার বিকেলে চট্টগ্রাম বন্দরে পৌঁছার কথা রয়েছে।

 

train1459918807

তিনি আরো জানান, ইন্দোনেশিয়ার রাষ্ট্রায়ত্ত ট্রেন নির্মাতা প্রতিষ্ঠান পিটি ইন্ডাস্ট্রি কেরেতা আপি (ইনকা) থেকে ১৫০টি বগি কিনেছে বাংলাদেশ রেলওয়ে। দেশটির পূর্ব জাভার মাদিয়ানের এই প্রতিষ্ঠানকে চলতি বছরের আগস্টের মধ্যে ১৫০টি বগি সরবরাহ করতে ৭ কোটি ৩০ লাখ ডলারের ক্রয় আদেশ দেওয়া হয়েছে। প্রতিটি জাহাজে ১৫টি করে বগি আসবে।সংশ্লিষ্ট সূত্র জানায়, ইনকা প্রথমবারের মতো ট্রেনের বগি রপ্তানি করছে। এর আগে বাংলাদেশ রেলওয়েতে যুক্ত হওয়া সব ট্রেনের বগি নির্মাণ করে চীন।

এ জাতীয় আরও খবর

মুফতি ফয়জুল করিমের বিরুদ্ধে মামলা

জন্মদিনে মেসিকে চমকে দিলেন সতীর্থরা

বিদেশ থেকে অর্থ ফেরাতে ৯ আন্তর্জাতিক আইনি প্রতিষ্ঠান নিয়োগের প্রক্রিয়া শুরু : সংসদে অর্থমন্ত্রী

ধানমন্ডিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ৪ জনকে বহিষ্কার করলো জামায়াত

বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার ও লাল গালিচা সংবর্ধনা

তিন নারীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার করলেন বিল গেটস

স্থগিত হওয়ার শঙ্কায় ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচ!

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে পাথর নিক্ষেপ, একজনের চোখ নষ্ট, আরেকজনের মাথায় ৫ সেলাই

রিজার্ভ ফের ৩৬ বিলিয়ন ডলার ছাড়াল

খাগড়াছড়িতে সেনা অভিযানে ১ নিহত, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে : প্রবাসীকল্যাণ মন্ত্রী

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ভিডিওতে হাবিবের গান