,

নারায়ণগঞ্জে ৫ খুন মামলার একমাত্র আসামি ভাগ্নে মাহফুজ

 
নিজস্ব প্রতিবেদক : নারায়ণগঞ্জের আলোচিত পাঁচ খুনের ঘটনায় গ্রেফতারকৃত ভাগ্নে মাহফুজকে একমাত্র আসামি করে অভিযোগপত্র দাখিল করেছে তদন্ত সংস্থা জেলা গোয়েন্দা পুলিশ।বুধবার দুপুরে নারায়ণগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শহিদুল ইসলাম ফারুকের আদালতে অভিযোগপত্র দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক আবুল খায়ের।

narayangonj1459937387

বুধবার দুপুরে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে প্রেসব্রিফিংয়ে পুলিশ সুপার ড. খন্দকার মহিদ উদ্দিন জানান, চলতি বছরের ১৫ জানুয়ারি রাত ৩টা থেকে পরদিন ১৬ জানুয়ারি সকাল ৭টার মধ্যে নিহত লামিয়ার স্বামী শফিকুল ইসলামের ভাগ্নে মাহফুজ দুই শিশুসহ একই পরিবারের পাঁচজনকে হত্যা করে। খুনের ঘটনায় নিহত লামিয়ার স্বামী শফিকুল ইসলাম বাদী হয়ে নারায়ণগঞ্জ সদর থানায় মামলা দায়ের করেন।

 

মামলার এজাহারে শফিকুল ইসলাম হত্যাকা-ের জন্য তার বোনের ছেলে মাহফুজকে সন্দেহজনক হিসেবে অভিযোগ করেন। পরে মামলার তদন্তভার জেলা গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।গত ১৮ জানুয়ারি মাহফুজকে গ্রেফতার আদালতে হাজির করে সাত দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করে গোয়েন্দা পুলিশ। পরে মাহফুজ আদালতে হত্যার দায় স্বীকার করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা