,

বাঞ্ছারামপুরে দুই দিনের ব্যবধানে আরও দুই বাড়িতে ডাকাতি : ককটেলের আঘাতে আহত ১

B Baria map mainআমিরজাদা চৌধুরী, ব্রাহ্মণবাড়িয়া ॥ ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার পৌর এলাকায় দুই দিনের ব্যবধানে পৃথক আরও দুটি ডাকাতির ঘটনা ঘঠেছে। গত মঙ্গলবার রাতে পৌর এলাকার দশদোনা গ্রামের উত্তর পাড়ায় শহিদ মিয়া এবং দূর্গারামপুর গ্রামের মো. বাবুল মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে। এ সময় জনতার ধাওয়া খেয়ে পালানো সময় ডাকাতদের ছোড়া ককটেলের আঘাতে দশদোনা গ্রামের মো. শাহাবুদ্দিন নামের একজন আহত হয়েছেন। পরে তাকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।
এবিষয়ে দশদোনা গ্রামের ব্যবসায়ি মো. শহিদ মিয়া বলেন, ‘রাত একটার দিকে বিল্ডিংয়ের কেচি গেইটের তালা ভেঙ্গে মুখোশ পড়া ২০-২৫ জনের একটি ডাকাতদল ঘরে ঢুকে সকলের হাত-পা বেঁধে ফেলে। বাড়ি থেকে এক লক্ষ ৬৭ হাজার টাকা আর ১০ ভরি স্বর্ণালঙ্কার নিয়ে যায়। ডাকাতদের আনাগুনা শুনে প্রতিবেশিরা এগিয়ে আসলে ডাকাতরা ককটেল ফাটিয়ে পালিয়ে যায়। আর প্রতিবেশি শাহাবুদ্দিন মিয়া ককটেলের আঘাতে আহত। পরে থানা পুলিশকে খবর দিলে রাতেই বাড়িতে পুলিশ এসে দেখে যায়। আমি থানায় গিয়ে মৌখিকভাবে অভিযোগ জানিয়েছি।’
এব্যাপারে দূর্গারামপুর গ্রামের মো. বাবুল মিয়া বলেন, ‘রাইত সাড়ে ১২টার সময় জানালার গ্রিল কাইটা বিল্ডিংয়ে ঢুইকা আমাগোর হাত-পা বাইধা ফালাইছে। পরে ১৫-১৬ হাজার টাকা, এক ভরি স্বর্ণের অলঙ্কার নিয়া গেছে ডাকাইতেরা। পরে পুলিশ আইছিল।’
এদিকে বাঞ্ছারামপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অংশু কুমার দেব এর সত্যতা নিশ্চিত করে বলেন, ‘ডাকাতির ঘটনায় কোনো মামলা করেনি কেউ থানায়। ডাকাতদের ধরতে আমাদের চেষ্টা চলছে।’
উল্লেখ্য, গত ৩ এপ্রিল রাতে পৌর এলাকার জগন্নাথপুর গ্রামের আবদুল জলিল মিয়ার বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা