শুক্রবার, ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

তৃত্বীয় ধাপের নিবার্চনে নাসিরনগরে ৫জন চেয়ারম্যান ও ১২ জন সাধারণ সদস্যের মনোনয়নপত্র প্রত্যাহার

up electionআকতার হোসেন ভুইয়া : নাসিরনগর উপজেলায় তৃত্বীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনের মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ছিল আজ বুধবার। এদিন পাচঁজন চেয়ারম্যান ও সাধারণ সদস্য পদে ১২ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। উপজেলার ১৩টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থীরা রির্টানিং কর্মকর্তার নিকট নিজ নিজ মনোনয়নপত্র প্রত্যাহার করেন। ২৩ এপ্রিল এ ১৩টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে।

উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম জানান,মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে নাসিরনগর সদর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী মো. রফিজ মিয়া,সাধারণ সদস্য পদে ১নং ওয়ার্ডের মোখলেছুর রহমান তালুকদার,৬নং ওয়ার্ডের নুরুল ইসলাম বেনু,কুন্ডা ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মাহবুব হোসেন,গুনিয়াউক ইউনিয়নের আওয়ামীলীগের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী মোঃ জিতু মিয়া ও জাপা(এরশাদ)চেয়ারম্যান প্রার্থী মোঃ জামাল মিয়া,ধরমন্ডল ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী সফিকুল ইসলাম,৩নং ওয়ার্ডের সাধারণ সদস্য প্রার্থী ফারিছ খাঁ ও আলম খাঁ,চাতলপাড় ইউনিয়নের ৪নং ওয়ার্ডের সাধারণ সদস্য প্রার্থী আবুল কালাম,ভলাকুট ইউনিয়নের ৪নং ওয়ার্ডের সাধারণ সদস্য প্রার্থী ইসলাম উদ্দিন,গোর্কণ ইউনিয়নের ৯নং ওয়ার্ডের সাধারণ সদস্য প্রার্থী মোঃ এমদাদুল হক,বুড়িশ্বর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের সাধারণ সদস্য প্রার্থী আখতারুজ্জামান,৫নং ওয়ার্ডেরর শিদ মিয়া,৪নং ওয়ার্ডের সায়েব আলী,৩নং ওয়ার্ডের জাহাঙ্গীর খন্দকার,পূর্বভাগ ইউনিয়নের ৬নং ওয়ার্ডের সাধারণ সদস্য প্রার্থী মোঃ রহমত আলী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন।
উল্লেখ্য উপজেলার ১৩টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৫৯ জন, সাধারণ সদস্য পদে ৫৩৭ জন ও সংরক্ষিত নারী সদস্য পদে ১৪৫ জন প্রার্থী ২৩ এপ্রিল নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।