,

আখাউড়ায় ৫ ভোটারের ভোটে ৮ প্রার্থীর ভাগ্য নির্ধারণ

up electionআমিরজাদা চৌধুরী, ব্রাহ্মণবাড়িয়া : দুইজন ভোটারের ভোটে ভাগ্য নির্ধারণ হলো আখাউড়া দক্ষিণ ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির চেয়ারম্যান প্রার্থী। এছাড়া অপর একটি ইউনিয়নেও তিনজন ভোটারের ভোটে নির্বাচিত হয়েছেন চেয়ারম্যান প্রার্থী। বিতর্ক এড়াতে ও নিরপেক্ষ থাকতে ৫ ভোটারের ৩ জন ভোট না দেওয়ায় এমন অদ্ভূত ঘটনা ঘটেছে। আগামী ৭ মে চতুর্থ ধাপে আখাউড়ার ৫টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে।
জানা গেছে, আখাউড়া উপজেলার ৫টি ইউনিয়নে চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের কাছ থেকে আবেদনপত্র নেয়া হয়। এর মধ্যে ২টি ইউপিতে একক প্রার্থী এবং একটি ইউনিয়নে প্রার্থীদের মধ্যে সমঝোতা হওয়ায় সেখানে কোন রকম ঝামেলা ছাড়ায় প্রার্থী চূড়ান্ত করে বিএনপি। কিন্তু আখাউড়া দক্ষিণ ইউনিয়নে ৪ জন ও মনিয়ন্দ ইউনিয়নে ৪ জন প্রার্থী নিজেদের মধ্যে সমঝোতায় পৌঁছতে না পারায় ভোটের মাধ্যমে প্রার্থী বাছাই করার প্রয়োজন পড়ে। ভোটের ক্ষেত্রে কেন্দ্রের নির্দশনা অনুযায়ী উপজেলা বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক ও স্ব স্ব ইউনিয়নের সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকসহ ৫ জন ভোটার ভোট দেওয়ার নিয়ম রয়েছে। কিন্তু উপজেলা বিএনপির সভাপতি ইঞ্জি. মুসলিম উদ্দিন ও সাধারণ সম্পাদক আবুল মনসুর মিশন নিজেদের নিরপেক্ষ থাকতে ভোটদানে বিরতন থাকেন। এ অবস্থায় দক্ষিণ ইউনিয়নের সভাপতি তাজুল ইসলামও ভোট দিবেন না বলে গো ধরেন। শেষমেষ দক্ষিণ ইউনিয়নে দুইজন ও মনিয়ন্দ ইউনিয়নে ৩ জনের ভোটেই ভাগ্য নির্ধারণ হয় চেয়ারম্যান প্রার্থীর।
এ ব্যাপারে আখাউড়া উপজেলা বিএনপির সভাপতি ইঞ্জি. মুসলিম উদ্দিন বলেন, বিএনপির সাবেক এমপি ও জেলার নেতাদের সাথে পরামর্শ করেই প্রার্র্থী বাছাই করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা