,

দূর্নীতি প্রতিরোধে কসবায় স্বাস্থ্য বিভাগের সাথে কসবা উপজেলা দুপ্রকের মতবিনিময় সভা

B Baria map mainআমিরজাদা চৌধুরী, ব্রাহ্মণবাড়িয়া ॥ কসবা উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি আয়োজিত স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা ও কর্মচারীদের সাথে মতবিনিময় সভা গতকাল (৬ এপ্রিল) উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্সের মিলনায়তনে অনুষ্ঠিত হয়। কসবা প্রেসক্লাব সভাপতি ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি মো.সোলেমান খানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আরিফুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন কসবা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা:গোলাম মোস্তফা। উক্ত মতবিনিময় সভায় মুক্ত আলোচনায় অংশগ্রহন করেন, কসবা টি.আলী অনার্স কলেজের অধ্যক্ষ মো.তফাজ্জল হোসেন, কসবা মহিলা অনার্স কলেজের অধ্যক্ষ তসলিম মিয়া, দূপ্রক কসবা শাখার সাবেক সাধারন সম্পাদক মো.আবু ইউছুফ ভূইয়া, আওয়ামীলীগ নেতা তারেক মাহমুদ, ডা:শাব্বির হোসাইন, ডা:আল মামুন, দুপ্রক সাধারন সম্পাদক অধ্যাপক রুহুল আমিন টিটু। আরও অংশ নেন স্বাস্থ্য কমপে¬ক্সের আউটডোর রোগী আবু হাসান মোল্লা, ভর্তিকৃত রোগী বিল¬াল হোসেন ও কোরবান আলী প্রমুখ।
প্রধান অতিথির ভাষনে উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আরিফুল ইসলাম বলেন; স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে স্বাস্থ্য বিভাগের সকলকে একযুগে কাজ করতে হবে। তিনি স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবেশ সুরক্ষার জন্য সকলকে আন্তরিক হওয়ার আহ্বান জানান। অনুষ্ঠানটি পরিচালনা করেন দুপ্রক সদস্য সাংবাদিক মো.অলিউল্লাহ সরকার অতুল।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা