,

লেবু পানির জাদুকরী ক্ষমতা

01_108345স্বাস্থ্য ডেস্ক : সকালে উঠে দিনের খবরের কাগজ আর এক কাপ গরম চা কিংবা কফি। এভাবেই সকালটা শুরু করেন বেশিরভাগ মানুষ। তবে এখন সময় এসেছে বদলের। কফি কিংবা চায়ের পরিবর্তে হাতে নিন এক কাপ লেবু মিশ্রিত গরম পানি। স্বাস্থ্যসচেতন অনেকের কাছে এটি খুব পছন্দের পানীয়। শুধু মনকাড়া গন্ধেই নয়, এটি একই সঙ্গে স্বাস্থ্যকরও বটে। প্রতিদিন সকালে এক কাপ লেবু মিশ্রিত গরম পানি পানে আপনি পাবেন চার ধরনের স্বাস্থ্য উপকারিতা।

শরীরকে জীবাণুমুক্ত করে: অ্যাসিডিক উপাদানে সমৃদ্ধ লেবু শরীরে পিএইচ ভারসাম্য রক্ষা করে। প্রতিদিন সকালে লেবু পানি পানের অভ্যাস গড়ে তুলতে পরামর্শ দেন চিকিৎসকরাও। লেবু এবং গরম পানির মিশ্রণ যকৃতের কার্যক্ষমতা বাড়ায়। সেই সঙ্গে শরীরের অপ্রয়োজনীয় টক্সিন পরিষ্কার করে।

হজম শক্তি বাড়ায়: অ্যাসিডিটি নিয়ন্ত্রণে লেবু এবং গরম পানিকে শক্তিশালী বেভারেজ হিসেবে বিবেচনা করা হয়। এটি দেহের গ্রহন শক্তি বাড়ায়। সেই সঙ্গে প্রক্রিয়াকৃত খাবার মলের মাধ্যমে বের হয়ে যাওয়ার প্রক্রিয়াকে সহজ করে।

ওজন হ্রাস: ওজন কমাতে গিয়ে প্রতিদিন যারা এটা-সেটা করে ঘাম ঝরাচ্ছেন, তাদের জন্য সহজ সমাধান হতে পারে লেবু পানি। গরম পানির সঙ্গে লেবু মিশিয়ে নিন, সেই সঙ্গে যোগ করুন মধু কিংবা চিনি। মধু কিংবা চিনি প্রতিদিনের খাদ্যাভ্যাসে ক্যালরি যুক্ত করবে।

পেট পরিষ্কারে: পেট ভরে খেয়ে ফেলেছেন, এখন হাসফাঁস করছেন। ঘুমাতেও পারছেন না। এমন পরিস্থিতিতে নিশ্চিন্তে পান করুন এক কাপ লেবু মিশ্রিত গরম পানি। এই পানীয় হজম প্রক্রিয়াকে সহজ করে, পাকস্থলিতে অ্যাসিড জমতে দেয় না। খুব দ্রুতই পেটের অস্বস্তি থেকে মুক্তি মিলবে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা