,

বিয়ের পর বাড়ি ফিরলেন প্রীতি

photo-1459928503বিনোদন ডেস্ক : বহু জল্পনা-কল্পনার পর একান্ত পরিসরে বিয়েটা হয়েই গেল। তবে নিজের দেশে নয়, বর জিন গুডএনাফের সঙ্গে প্রীতি জিনতা গাঁটছড়া বেঁধেছেন সুদূর যুক্তরাষ্ট্রে। অবশেষে কয়েক দিন আগে ফিরেছেন দেশে, নিজ বাসস্থানে। ইনস্টাগ্রামে ছবিও দিয়েছেন প্রত্যাবর্তনের। এনডিটিভির খবরে জানা গেল, মুম্বাইয়ে ফিরে ভীষণ খুশি কিংস ইলেভেন পাঞ্জাব ক্রিকেট দলের স্বত্বাধিকারী প্রীতি।

মুম্বাইয়ে নেমেই আগে একেবারে বাজারে এক দোকান থেকে এক কাপ চা জোগাড় করেছেন প্রীতি। তার পর মহানন্দে সেই চায়ের কাপ নিয়ে সেলফি দিয়েছেন ইনস্টাগ্রামে। জেটল্যাগ কাটাতে নিজের এলাকায় ফিরে এক কাপ চায়ের ওপর আর নাকি কিছু হয়ই না, এমনই কথা তাঁর।

এর পরের সেলফি তুলেছেন ফিটনেস ট্রেইনার ইয়াসমিন করাচিওয়ালার সঙ্গে। অভিনয়ে ব্যস্ত থাকুন আর না থাকুন, শরীরটা ঠিকঠাক আর ঝরঝরে রাখায় প্রীতির একেবারে ‘নো কম্প্রোমাইজ’!

সুতরাং, আসার পর দিন পেরোতে না-পেরোতেই ছুটেছেন জিমনেশিয়ামের দিকে।

মার্চ মাসের শুরুতেই মার্কিন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে এক সাদামাটা অনুষ্ঠানের মধ্য দিয়ে দীর্ঘদিনের বন্ধু জিন গুডএনাফকে বিয়ে করেন প্রীতি জিনতা। এই বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রীতি ও জেনের খুব কাছের বন্ধু-বান্ধব ও পরিবারের লোকজন। একান্ত ঘরোয়াভাবে এই বিয়ের অনুষ্ঠান করা হয়।

১৯৯৮ সালে ‘দিল সে..’ ছবির মাধ্যমে বলিউডে অভিষেক হয় প্রীতি জিনতার। এক দশকের বেশি সময় বলিউডের সফলতম অভিনেত্রীদের একজন ছিলেন তিনি।

২০১৩ সালে ‘ইশক ইন প্যারিস’ ছবির মাধ্যমে দীর্ঘ বিরতির পর ফিরেছিলেন, তবে ছবিটি সফল হয়নি। সর্বশেষ ২০১৪ সালের ‘হ্যাপি এন্ডিং’ ছবিতে দেখা গিয়েছিল তাঁকে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা