,

দুঃসহ স্মৃতি নিয়ে যুক্তরাষ্ট্র থেকে ফিরলেন ২৭ বাংলাদেশি

1459931866-Untitled-1নিউজ ডেস্ক : অনুপ্রবেশের অভিযোগে ২৭ বাংলাদেশিকে ফেরত পাঠিয়েছে যুক্তরাষ্ট্র সরকার। গতকাল মঙ্গলবার রাতে ওই বাংলাদেশিদের বহনকারী একটি বিশেষ বিমান রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এ সময় তাঁরা দুঃসহ কষ্টের কথা তুলে ধরেন।

খোঁজ নিয়ে জানা যায়, জীবিকার খোঁজে অনেক চড়াই-উতরাই পেরিয়েও শেষ পর্যন্ত স্বপ্নের দেশ আমেরিকা থেকে ফিরে এলেন ২৭ বাংলাদেশি। তাঁদের অনেকেই আবার সে দেশে এক থেকে দুই-তিন বছর পর্যন্ত সাজা খেটেছেন। যুক্তরাষ্ট্র থেকে ফিরে আসা অভিবাসনপ্রত্যাশীদের অভিযোগ, আন্তর্জাতিক আইন ও মানবাধিকার লঙ্ঘন করে তাঁদের ওপর নির্মম নির্যাতন চালানো হয়।

ফেরত আসা এক বাংলাদেশি বিমানবন্দরে এনটিভিকে বলেন, ‘ওখানে দেখা গেছে যে ২৪ ঘণ্টার মধ্যে ১৬-১৭ ঘণ্টা লকডাউন (আটকে রাখা)। খাবারের অবস্থা খুব খারাপ। প্লাস এক জায়গা থেকে অন্য জায়গায় ট্রাভেল যখন ওরা ট্রান্সফার করে, তখন ওদের চেইন (শিকল) দিয়ে দুই হাত বাঁধে। কোমরের সঙ্গে, দুই পায়ের সঙ্গে চেইন মারে। মোটকথা, আমরা এসব জিনিস লাইফে কখনো দেখি নাই।’

ফেরত আসা বাংলাদেশিদের অনেকেই বিভিন্ন দেশ ঘুরে কলম্বিয়া- মেক্সিকো হয়ে অবৈধপথে যুক্তরাষ্ট্রে প্রবেশ করেন। তবে যুক্তরাষ্ট্রে ঢোকার পর তাঁদের আটক করে সে দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এভাবে বাংলাদেশি ১৫৯ জনকে জেলে পাঠায় যুক্তরাষ্ট্র সরকার। বিভিন্ন মেয়াদে সাজা শেষে ২৭ জনকে ফেরত পাঠানো হয় মঙ্গলবার রাতে।

ফেরত আসা আরেক বাংলাদেশি বলেন, ‘পানামা থেকে গেছি। পানামা একটা লেটার (চিঠি) দিসে। পানামা থেকে কোস্টারিকা, কোস্টারিকা থেকে নিকারাগুয়া, নিকারাগুয়া থেকে সালভাদর, সালভাদর থেকে গুয়াতেমালা, গুয়াতেমালা থেকে মেক্সিকো, মেক্সিকো থেকে ইউএসএ (যুক্তরাষ্ট্র)। আমরা যাইয়ে ইমিগ্রেশনে (অভিবাসন বিভাগে) সারেন্ডার করছি।’

নির্যাতনের কথা জানিয়ে ফেরত আসা একজন বলেন, ‘বাংলাদেশের নাগরিক, তার একটা প্রমাণ দে। তাহলে তোকে ছাইড়া দেব। কিন্তু আমি যখন আমার জন্মনিবন্ধন, ভোটার আইডি কার্ড তাদের আমি দিসি, তখন তারা আমাকে ওগুলা দিয়া আমার এমবাসির (দূতাবাস) কাছে মানে এগুলা পাঠায়া, এমবাসি থেকে ডকুমেন্ট (নথি) আইনা আমাকে পাঠায়া দিসে।’

বাকি ১২৬ অনুপ্রবেশকারী যুক্তরাষ্ট্রের জেলে আছেন বলেও জানান ভুক্তভোগীরা। বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তাদের কাছ থেকে বারবার সহায়তা চেয়েও কোনো সহায়তা পাননি বলে অভিযোগ তাঁদের। দালালদের জনপ্রতি ৩৫ লাখ টাকা করে দিয়ে অবৈধপথে যুক্তরাষ্ট্র প্রবেশের চেষ্টা করেন তাঁরা।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা