,

নাসিরনগরে আওয়ামী লীগের ৯টিতে ও বিএনপির ১টিতে বিদ্রোহী প্রার্থী

1459871083নাসিরনগর ইউপি নির্বাচনে ৬৪ চেয়ারম্যান প্রার্থীর মধ্যে আওয়ামী লীগের ১২ জন ও বিএনপির একজন বিদ্রোহী প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। উপজেলার ১৩টি ইউনিয়নের ৯টিতেই চেয়ারম্যান পদে আওয়ামী লীগের ও ১টি ইউনিয়নে বিএনপির ‘বিদ্রোহী’ প্রার্থী রয়েছে। দলে একাধিক প্রার্থী থাকায় সাধারণ কর্মী-সমর্থকেরা দ্বিধাবিভক্ত হয়ে পড়ছেন। চেয়ারম্যান পদে আওয়ামী লীগের একাধিক প্রার্থী থাকার সুযোগ কাজে লাগাতে চায় বিএনপি।

উপজেলার ১ নম্বর চাতলপাড় ইউনিয়নে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন পেয়েছেন বর্তমান চেয়ারম্যান শেখ আবদুল আহাদ। বিদ্রোহী প্রার্থী হয়েছেন মীর হোসেন ও এমরানুল ইসলাম। ২ নম্বর ভলাকুট  ইউনিয়নে মনোনয়ন পেয়েছেন বর্তমান চেয়ারম্যান বাকি বিল্লাহ জুয়েল। বিদ্রোহী প্রার্থী হয়েছেন মো. সিরাজুল ইসলাম। ৪ নম্বর কুন্ডা ইউনিয়নে মনোনয়ন পেয়েছেন মো. ওয়াছ আলী। বিদ্রোহী প্রার্থী হয়েছেন অ্যাডভোকেট মো. মজিবুর রহমান। ৫ নম্বর নাসিরনগর সদর ইউনিয়নে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন পেয়েছেন মো. আবুল হাসেম। বিদ্রোহী প্রার্থী হয়েছেন শেখ মো. আবদুল আহাদ। ৬ নম্বর বুড়িশ্বর ইউনিয়নে মনোনয়ন পেয়েছেন বর্তমান চেয়ারম্যান এটিএম মোজাম্মেল হক সরকার। বিদ্রোহী প্রার্থী হয়েছেন মোজাম্মেল হক। ৭ নম্বর ফান্দাউক ইউনিয়নে মনোনয়ন পেয়েছেন বর্তমান চেয়ারম্যান হাজী ফারুকুজ্জামান ফারুক। বিদ্রোহী প্রার্থী হয়েছেন জানে আলম। ৮ নম্বর গুনিয়াউক ইউনিয়নে মনোনয়ন পেয়েছেন বর্তমান চেয়ারম্যান গোলাম সামদানী পিয়ারু। বিদ্রোহী প্রার্থী হয়েছেন মো. জিতু মিয়া। ১১ নম্বর পূর্বভাগ ইউনিয়নে মনোনয়ন পেয়েছেন মো. জানু মিয়া। বিদ্রোহী প্রার্থী হয়েছেন রেজাউল হক আমজাদ ও ফুল মিয়া। ১২ নম্বর হরিপুর ইউনিয়নে মনোনয়ন পেয়েছেন দেওয়ান আতিকুর রহমান আঁখি, বিদ্রোহী প্রার্থী হয়েছেন মো. রাশেদ চৌধুরী।

এদিকে উপজেলার একমাত্র ভলাকুট ইউনিয়নে বিএনপির মনোনয়ন পেয়েছেন সাবেক চেয়ারম্যান হাজী বরকত উল্লাহ। আর বিদ্রোহী প্রার্থী হয়েছেন মো. ছোয়াব খান। উপজেলার গোকর্ণ, গোয়ালনগর, ধরমণ্ডল ও চাপরতলা ইউনিয়নে আওয়ামী লীগের কোনো বিদ্রোহী প্রার্থী নেই। তবে বিদ্রোহী প্রার্থীদের আশাবাদ অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন এবং প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনী নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করলে বিপুল ভোটে বিজয়ী হবেন তারা।

বিদ্রোহী প্রার্থীদের বিষয়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ডা. রাফিউদ্দিন আহমেদ বলেন, প্রতিটি ইউনিয়নেই তৃণমূলের নেতাদের মতামত ভিত্তিতে দলের প্রার্থী চূড়ান্ত করা হয়েছে। এরপরও কেউ কেউ বিদ্রোহী প্রার্থী হয়েছেন। প্রার্থিতা প্রত্যাহারে তাদের সঙ্গে আলাপ-আলোচনা চলছে। তা না হলে দলীয়ভাবে ব্যবস্থা নেয়া হবে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা