,

স্যামির নামে স্টেডিয়াম

139060_1স্পোর্টস ডেস্ক : ক্যারিবীয় সাগরের ছোট্ট দ্বীপরাষ্ট্র সেন্ট লুসিয়ার বড় তারকা ড্যারেন স্যামি। ওয়েস্ট ইন্ডিজের অধিনায়কত্ব করছেন অনেক দিন। সাফল্যের মুকুটেও আছে অমূল্য রত্ন—দুটি টি-টোয়েন্টি বিশ্বকাপ। শুধু ওয়েস্ট ইন্ডিজই নয়, ক্রিকেট ইতিহাসে মাত্র চতুর্থ ক্রিকেটার হিসেবে স্যামি জোড়া ‘বিশ্বকাপজয়ী’ অধিনায়ক হিসেবে নাম লিখিয়েছেন। স্যামির সাফল্যে মাতোয়ারা সেন্ট লুসিয়াবাসী। কৃতজ্ঞতা হিসেবে দ্বীপের একমাত্র আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের নামকরণ স্যামির নামে করার সিদ্ধান্ত নিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

এত দিন বোঁশেজো ক্রিকেট স্টেডিয়াম নামে পরিচিত মাঠটি এখন থেকে পরিচিত হবে ড্যারেন স্যামি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম হিসেবে। গতকাল ​মঙ্গলবার সেন্ট লুসিয়ায় আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে এই ঘোষণা দেন দ্বীপরাষ্ট্রের প্রধানমন্ত্রী কেনি ডি অ্যান্থনি। এই স্টেডিয়ামের একটি গ্যালারির নামকরণ করা হয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী ওয়েস্ট ইন্ডিজ দলের সদস্য সেন্ট লুসিয়ার ক্রিকেটার জনসন চার্লসের নামে।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা