ইউরোপের অবৈধ বাংলাদেশিদের ফেরত আনতে সম্মত বাংলাদেশ
ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোতে অবৈধ হয়ে পড়া লোকজনকে নিরাপদে একটি স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে দেশে ফেরত আনার ব্যাপারে ২৮ দেশের ইউরোপীয় জোটের সঙ্গে বাংলাদেশ সম্মত হয়েছে। এ জন্য বাংলাদেশকে প্রয়োজনীয় আর্থিক সহায়তাসহ সব ধরনের সহযোগিতা দেবে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। গতকাল মঙ্গলবার রাজধানীতে বাংলাদেশের সঙ্গে ইইউর অভিবাসন ব্যবস্থাপনা নিয়ে আয়োজিত প্রথম সংলাপে এ সিদ্ধান্ত হয়েছে।
রাষ্ট্রীয় অতিথি ভবন মেঘনায় অনুষ্ঠিত ওই বৈঠকে পররাষ্ট্রসচিব শহীদুল হক বাংলাদেশের এবং ইউরোপীয় ইউনিয়নের বৈশ্বিক ও অর্থনৈতিক বিষয়াবলি, ইউরোপের বহিঃসম্পর্ক সেবাবিষয়ক উপমহাসচিব ক্রিশ্চিয়ান লেফলার ইইউর নেতৃত্ব দেন। বৈঠক শেষে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় তারা গণমাধ্যমের সঙ্গে কথা বলেন। ইউরোপ থেকে ৮০ হাজার বাংলাদেশিকে ফেরত পাঠানো হচ্ছে কি না, জানতে চাইলে ক্রিশ্চিয়ান লেফলার বলেন, ‘গণমাধ্যম এ সংখ্যা কোথা থেকে পেল তা আমি জানি না। তারা যে এ সংখ্যা আমার কাছ থেকে পায়নি সেটা নিশ্চিত করে বলতে পারি। অন্য অনেক দেশের মতো ইউরোপে অবৈধ হয়ে পড়া লোকজনের মধ্যে বাংলাদেশের নাগরিকও আছেন। ইউরোপজুড়ে লোকজন নিয়মিতভাবেই এ অবস্থায় পড়ছেন। কারণ কেউ অবৈধ পথে গেছেন, কেউ এক দেশে গিয়ে অন্য কোথাও অবৈধ হয়ে পড়েছেন। এ বিষয়গুলো নিয়ে আমাদের কথা হয়েছে। বাংলাদেশের লোকজন যাতে নিরাপদে ফিরে এসে সামাজিক প্রক্রিয়ায় ফলপ্রসূভাবে অন্তর্ভুক্ত হতে পারেন, সে জন্য আমরা একসঙ্গে কাজ করতে রাজি হয়েছি।’
পররাষ্ট্রসচিব মো. শহীদুল হক বলেন, বাংলাদেশের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে সম্পর্কের সব বিষয় এবং ভবিষ্যতে সহযোগিতা ?কীভাবে এগিয়ে নেওয়া যাবে, তা নিয়ে আলোচনা হয়েছে। আমরা জানি,? ইউরোপের বিভিন্ন অংশে বাংলাদেশের লোকজন ?অবৈধ হয়ে পড়েছেন। কীভাবে তাদের নিরাপদে দেশে ফি?রিয়ে আনা যায়, তা নিয়ে আলোচনা হয়েছে। এ ছাড়া বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে অভিবাসন নিয়ে একটি বৃহত্তর আলোচনার কাঠামো তৈরি নিয়ে প্রাথমিক আলোচনা করেছি।











